চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি ‘হারমেস-৯০০’ ড্রোন যে কারণে ইরানের জন্য হুমকি হতে পারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্রবাহী ড্রোন হারমেস-৯০০। ড্রোনটি গ্রাভিটি বোমা এবং এক টন ওজনের অস্ত্র বহন করতে পারে। এটি ধোঁয়া উদগীরণ ছাড়া নিঃশব্দে চলতে পারে। সেজন্য শত্রুপক্ষের জন্য এটিকে শনাক্ত অথবা ধ্বংস করা প্রায় অসম্ভব।

দুই দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত গোপনে ড্রোনটি তৈরির জন্য কাজ করে ইসরায়েলি গবেষকরা। অবশেষে ২০২২ সালের জুলাই মাসে এটিকে ইসরায়েলি অস্ত্রাগারে প্রদর্শন করা হয়।

ইসরায়েলের একজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, এই ড্রোন বহরগুলো যাত্রীবাহী প্লেনের আদলে তৈরি করা হয়েছে। এগুলো তৈরি করেছে দেশটির রাষ্ট্রীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস লিমিটেড এবং এলবিস সিস্টেম লিমিটেড।

তিনি আরও বলেন, ড্রোনগুলো ইসরায়েল সেনাবাহিনীর হাতে থাকা সবচেয়ে বড় সামরিক ড্রোন। এগুলো প্রায় এক টন অস্ত্র বহন করতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল যদি ইরানকে পরমাণু বোমা তৈরিতে বাধা দেওয়ার চিন্তা করে এবং যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চায় তাহলে হারমেস-৯০০ ড্রোনগুলোই ইসরায়েল প্রথমে ব্যবহার করার চেষ্টা করবে।

তবে ড্রোনটি কী ধরনের অস্ত্র বহন করে সেটি এর নির্মাতারা প্রকাশ করেননি। এটি সামরিক গোপনীয়তা হিসাবে আড়াল করা হয়েছে। ওই সামরিক কর্মকর্তা বলেছেন, ড্রোনটিতে যেসব অস্ত্র ব্যবহার করা হবে তার সবই ইসরায়েলের নিজস্ব তৈরি। এটি নিঃশব্দে আসবে এবং প্রায় শব্দের সমান গতিতে ছুটবে।

Reneta

এটি যে ধরনের উচ্চতায় উড্ডয়ন করে তাতে মাটি থেকে এর শব্দ শনাক্ত করা সম্ভব নয়। সবমিলিয়ে ড্রোনটি ইরানের জন্য মাথাব্যথার কারণ হতে পারে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েল হয়ত ইরানে এই ড্রোনটি দিয়ে হামলার চেষ্টা করতে পারে। শুধু তাই নয়, গত মাসের শেষের দিকে ইরানের একটি সামরিক হামলা হয়েছে। এজন্য ইসরায়েল দায়ী থাকতে পারে বলেও ইরান ও অন্যান্য সামরিক বিশ্লেষকরা সন্দেহ করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আক্রমণইরান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT