চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ায় ভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ন ২০, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সাউথ কোরিয়ায় টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (২০ জুলাই) সাউথ কোরিয়ার রাজধানী সিউল থেকে উত্তরের গ্যাপিয়ং এলাকার একটি পর্যটন শহরে ভূমিধসে ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে লোকজনকে কাদা মাখা অবস্থায় আশ্রয়কেন্দ্রে যেতে দেখা গেছে। শনিবার দক্ষিণের চুংচেয়ং অঞ্চলে একটি সম্পূর্ণ গ্রাম ভূমিধসে মাটি ও ধ্বংসাবশেষে ঢেকে গেছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চল, যেখানে সানচেয়ং এলাকায় ৬ জন নিহত ও ৭ জন নিখোঁজ রয়েছেন। বন্যার কারণে হাজার হাজার ঘরবাড়ি ও সড়ক প্লাবিত হয়েছে, ধ্বংস হয়েছে কৃষিজমি এবং প্রাণিসম্পদ।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, টানা বৃষ্টির কারণে বুধবার থেকে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। প্রায় ৪১ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যদিও দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমেছে, তবুও রোববার রাজধানী সিউলসহ উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

Reneta

পরিস্থিতি মোকাবিলায় সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে ‘বিশেষ দুর্যোগ এলাকা’ হিসেবে ঘোষণা দেন এবং দ্রুত পুনরুদ্ধার কার্যক্রম শুরু করতে একাধিক সংস্থাকে নির্দেশ দেন।

সাউথ কোরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইউন হো-জুং স্থানীয় প্রশাসনকে সমস্ত উপলব্ধ সম্পদ দ্রুততার সঙ্গে কাজে লাগাতে আহ্বান জানিয়েছেন।

এএফপির বরাতে জানা গেছে, গ্যাপিয়ং কাউন্টির উত্তরের এক এলাকায় ভূমিধসে কাদা চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

সাউথ কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রাতের মধ্যে বৃষ্টি শেষ হতে পারে, তবে তার পরই দেশজুড়ে শুরু হতে পারে তীব্র তাপপ্রবাহ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিহত ১৪ভারী বৃষ্টিভূমিধসসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আদালতে তোলা হলো হাদি হত্যার দুই আসামিকে

মার্চ ২২, ২০২৬

মাদ্রিদ ডার্বিতে বেলিংহ্যাম-এমবাপেকে পাচ্ছে রিয়াল?

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

রেল দুর্ঘটনায় অঝোরে কাঁদলেন এমপি মনিরুল

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘যুদ্ধে বিদ্যুত অবকাঠামোতে হামলার জন্য অতীতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল’

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT