চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়তে পারে গরমের তীব্রতা, সকালেই তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, পরিবেশ
A A
উচ্চ তাপমাত্রার সূচক সহ সূর্য্য ও আকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

রাজধানী ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় দিন গড়ানোর সঙ্গে-সঙ্গে গরম আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার ৬ সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আজ দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল থেকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজও দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

Banglabid

তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। আর গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

অন্যদিকে, দেশজুড়ে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মধ্য প্রদেশে অবস্থান করছে। এর প্রভাবে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে। এছাড়া, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল হলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে বলেও বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজকের আবহাওয়াআবহাওয়া অধিদপ্তগরমের তীব্রতাপূর্বাভাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

পরবর্তী

ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা কাতার ও মিশরের

পরবর্তী
শোকাহত শিশুরা আহত ও উদ্বিগ্ন, ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা কাতার ও মিশরের

নির্বাচন বানচালের মুখে জোটের নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'বিএনপি ক্ষমতায় গেলে প্রথম কার্যদিবস থেকেই রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবে'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT