চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শারীরিক অবস্থার উন্নতি হলেও সংকট কাটেনি কবীর সুমনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

সোমবার (২৯ ডিসেম্বর) শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা গানের কিংবদন্তী শিল্পী কবীর সুমন। এদিন তার পরিস্থিতি সংকটজনক হওয়ায় তাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

আর প্রিয় শিল্পীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চিন্তিত হয়ে পড়েন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তবে এখন কেমন আছেন ৭৫ বছর বয়সী এই সংগীত শিল্পী! সে খবর হাসপাতালের বিছানা থেকে নিজেই জানালেন তিনি।

ফেসবুকে পোস্টে কবীর সুমন জানান, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগির সেরে উঠব, চিন্তা করবেন না।’

প্রাথমিক অবস্থায় জানা যায়, বুকে সংক্রমণের সঙ্গে হৃদযন্ত্রেও সমস্যা রয়েছে সুমনের। তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। তার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চার সদস্য (পালমনোলজিস্ট, কার্ডিওলজিস্ট, সিসিইউ স্পেশালিষ্ট, জেনারেল মেডিসিন)-র মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সোমনাথ দে (সিসিইউ স্পেশালিষ্ট)-র অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এছাড়াও তার রক্তে শর্করার পরিমাণও অনিয়ন্ত্রিত বলে জানা গেছে। উচ্চ রক্তচাপজনিত সমস্যাও রয়েছে তার। ফলে এখনও তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। আগের তুলনায় শিল্পীর শারীরিক পরিস্থিতির উন্নতি হলেও এখনও তার সংকট কাটেনি।

ভারতীয় বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক ও গদ্যকার সুমন। আধুনিক ও রবীন্দ্রসংগীত গায়ক। তবে বর্তমানে বাংলা খেয়ালকে শ্রোতাপ্রিয় করতে কাজ করছেন।

Reneta

১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে সুমন বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন। তার স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা পনেরোর আশপাশ। সংগীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি গদ্যরচনা ও অভিনয়ের ক্ষেত্রেও তিনি স্বকীয় প্রতিভার সাক্ষর রেখেছেন।

তিনি একাধিক প্রবন্ধ, উপন্যাস ও ছোটোগল্পের রচয়িতা এবং হারবার্ট ও চতুরঙ্গ প্রভৃতি মননশীল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের রূপদানকারী।

সূত্র: আনন্দবাজার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসুস্থকবীর সুমনকলকাতাগানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT