চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে শিল্পী হাবিব ওয়াহিদের নামে হেডফোন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ন ২৯, জুলাই ২০২২
বিনোদন
A A

কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের নিজের নামে বাজারে এলো হেডফোন! নতুন এই এয়ারবাডসের নাম ‌’এইচ ডব্লিউ – ১৫’ বাই হাবিব ওয়াহিদ। কাইনেটিক মার্চ লিমিটেড ও হাবিবের মেলবন্ধনের মাধ্যমে হেডফোন আনার ব্যতিক্রম কাজটি করেছে।

নতুন এই মিউজিক্যাল পণ্য নিয়ে উচ্ছ্বসিত হয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘প্রায় দুই যুগ ধরে সংগীত করে যাচ্ছি। যদিও সংগীত আমার পেশা, তবে এতদিন ধরে একাগ্রতার সাথে এটা করে যাওয়ার পিছনে আবেগটাই বেশি কাজ করেছে। এই দীর্ঘ সময়ে অনেকেই অনেক রকমের প্রস্তাব দিয়েছিল আমাকে। আমার প্রিয় কিছু জিনিস আমার ভক্তদের কাছে পৌঁছে দিতে। কখনোই তেমন কিছু করা হয়ে ওঠেনি। কিন্তু এইবার কেন জানি এই কাইনেটিক মার্চ আইডিয়া টা দারুণ লাগলো।’

তিনি বলেন, আমি তো মনে প্রাণে শরীরে সংগীতেরই মানুষ, তাই এর থেকে ভালো শুরু আর কি হতে পারে? আমি আশা করি এই হেডফোন গুলো দিয়ে আমার ভক্তরা তাদের পছন্দের গানগুলো আরো বেশি ভালো ভাবে উপভোগ করতে পারবেন।

কাইনেটিক মার্চ লিমিটেডের পরিচালক জামশেদ চৌধুরী বলেন, প্রায় ৬০ টি নমুনা প্রডাক্ট থেকে ১ টি প্রডাক্ট ফাইনাল করেছি এবং সেটা হাবিব ভাই নিজে শুনে পরীক্ষা করে অনুমতি দিয়েছেন। আমরা একটু ব্যতিক্রমী ভাবে এই প্রডাক্টটি বাজারে ছেড়েছি। হাবিব ভাই যেহেতু মিউজিকের মানুষ তাই মিউজিক রিলেটেড কিছু দিয়েই তার ভক্তদের আরও কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেছি। তাই তার নামেই ‌’এইচ ডব্লিউ – ১৫’ বাই হাবিব ওয়াহিদ নামকরণ করেছি।

তিনি বলেন, অনলঅইন শপ দারাজ থেকে যে কেউ দেশের যে কোন প্রান্ত থেকে সহজেই কিনতে পারবেন এই হেডফোনটি। পাশাপাশি সুপারশপ স্বপ্ন এর ঢাকা এবং চট্টগ্রামের আউটলেটে পাওয়া যাবে এটি।

কাইনেটিক মিউজিক  গেল সপ্তাহে হাবিব ওয়াহিদ এবং মুজার কণ্ঠে ‘বেনী খুলে’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করেছে। গানটি লিখেছেন ফৌজিয়া সুলতানা ও মুজা। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির, রাসেল আলী ও মুজা। এই গানটি শ্রোতাদের জন্য নিবেদন করেছে ‘এইচ ডব্লিউ – ১৫’ বাই হাবিব ওয়াহিদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গানসংগীতসিনেমাহাবিব ওয়াহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT