চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা বিষয়ে শেখ হাসিনার প্রশংসায় ইউকে পার্লামেন্টের পররাষ্ট্র কমিটির প্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, বাংলাদেশ
A A

মিয়ানমার থেকে জাতিগত নিধনের শিকার হয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাজ্য (ইউকে) পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রথম নারী সভাপতি এলিসিয়া কিয়ার্নস। একইসাথে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

গতকাল (৩১ আগস্ট) যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডঃ হাছান মাহমুদের সাথে বৈঠকে তিনি এই বিষয়ে কথা বলেন।

বৈঠকে এলিসিয়া কিয়ার্নস তথ্যমন্ত্রীকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে লাখা লাখ উদ্বাস্তু রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন তা বিশ্ব অঙ্গনে অত্যন্ত প্রশংসিত। এবং আমরা চাই জাতিসংঘ এবং আন্তর্জাতিক অঙ্গনের চাপের মাধ্যমে মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য করতে।

একই দিনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান জেমস ফ্রেঞ্চ হিলের সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে তিনি কংগ্রেসম্যানের কাছে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন এবং মিয়ানমারে তাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপ বৃদ্ধিতে সহায়তার আহবান জানান। জেমস হিল এই বিষয়টিতে ভূমিকা রাখবেন বলে জানান।

উল্লেখ্য, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বর্তমানে লন্ডনে অনুষ্ঠিত পার্লামেন্টারি সিকিউরিটি ইন্টেলিজেন্স ফোরাম (পিএসআইএফ) সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান জেমস ফ্রেঞ্চ হিলও পিএসআইএফ সম্মেলনে অংশ নিতে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্যরোহিঙ্গাশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আগেই ব্রাজিলের সঙ্গে চুক্তি নবায়ন করলেন আনচেলত্তি

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির ঘোষণার পরও হামলা, আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন লক্ষ্যবস্তু

এপ্রিল ৮, ২০২৬
ছবি সংগৃহীত

৯-১৩ এপ্রিল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে

এপ্রিল ৮, ২০২৬

‘এত ভয়ঙ্কর অভিনয় কীভাবে করলেন তৌসিফ?’

এপ্রিল ৮, ২০২৬

ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে নারীর ক্ষমতায়ন নিয়ে গান!

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT