নিজেকে বাবা দাবি করে,মা মা করে বিভিন্ন অজুহাতে ছাত্রীদের শরীর স্পর্শ করতেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকার। তিনি কোচিংয়ে এডাল্ট জোক্স বলতেন। সেক্সচুয়ালি এসল্ট করতেন এবং তিনি ক্লাস ফাইভ থেকে এইট এই সকল শিক্ষার্থীদের টার্গেট করতেন এমনটাই অভিযোগ করে এক শিক্ষার্থী । সেই শিক্ষার্থী তার অভিযোগে আরো বলে ‘দ্যাট হি ক্যান টিজ আস এনিওয়্যার এনিটাইম’। যার অর্থ দাঁড়ায় ভয়ঙ্কর, মানে হলো সে যে কোন স্থানে যেকোনো সময় ছুতে পারবে।







