চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসছে এইচবিও ম্যাক্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি তাদের গ্লোবাল স্ট্রিমিং পরিসর আরও বর্ধিত করার ঘোষণা দিয়েছে। আগামী ১৫ অক্টোবর বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিকের আরও ১৪টি দেশে চালু হতে যাচ্ছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স।

বিশ্বজুড়ে হ্যারি পটার, হাউস অব দ্য ড্রাগন, দ্য লাস্ট অব আস এবং ওয়ার্নার ব্রাদার্সের সুপারহিট ছবি যেমন সুপারম্যান, আ মাইনক্রাফট মুভি, ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইন্স-এর মতো ফ্র্যাঞ্চাইজির স্ট্রিমিং হোম হিসেবে পরিচিত এইচবিও ম্যাক্স এবার বাংলাদেশি দর্শকরাও পাচ্ছেন হাতের নাগালে।

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির গ্লোবাল স্ট্রিমিং ও গেমস বিভাগের সিইও জেবি পেরেট বলেন,“অস্ট্রেলিয়া ও ইউরোপে সফলভাবে চালুর পর, এইচবিও ম্যাক্সের গ্লোবাল সম্প্রসারণ আরও দর্শকের কাছে অনন্য বিনোদন পৌঁছে দিতে দিচ্ছে। এ বছরের শেষ নাগাদ প্ল্যাটফর্মটি ১০০-এর বেশি দেশে পাওয়া যাবে।”

প্রথম দিন থেকেই বাংলাদেশি গ্রাহকেরা উপভোগ করতে পারবেন এইচবিও অরিজিনালস, ম্যাক্স অরিজিনালস, ওয়ার্নার ব্রাদার্সের ব্লকবাস্টার সিনেমা, ডিসকভারি, টিএলসি, এএফএন, ফুড নেটওয়ার্ক, আইডি ও এইচজিটিভির কিউরেটেড কনটেন্ট।

সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে “আইটি: ওয়েলকাম টু ডেরি’ সিরিজ, যা ২৭ অক্টোবর প্রিমিয়ার হবে। স্টিফেন কিং-এর ‘আইটি’ ইউনিভার্সে নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন টেইলর পেইজ, জোভান অ্যাডেপো, ক্রিস চক, বিল স্কারসগার্ডসহ আরও অনেকে।

এছাড়াও জনপ্রিয় কনটেন্ট লাইনআপে আছে দ্য লাস্ট অব আস, হাউস অব দ্য ড্রাগন, দ্য পেঙ্গুইন; শিশুদের জন্য অ্যাডভেঞ্চার টাইম, উই বেয়ার বেয়ার্স, টম অ্যান্ড জেরি এবং লুনি টিউনস। নতুন অরিজিনালসগুলোর মধ্যে থাকছে দ্য পেপার, মবল্যান্ড ইত্যাদি।

Reneta

ফিচার হিসেবে থাকছে একাধিক ডিভাইসে স্ট্রিমিং, সহজ ও ব্যক্তিগতকৃত ইন্টারফেস, সর্বোচ্চ ৫টি প্রোফাইল তৈরির সুবিধা, অফলাইনে দেখার জন্য কনটেন্ট ডাউনলোড এবং শিশুদের জন্য বিশেষ কিডস প্রোফাইল ও প্যারেন্টাল কন্ট্রোল।

প্রথম থেকেই এইচবিও এর ওয়েব সাইটের মাধ্যমে এইচবিও ম্যাক্স পাওয়া যাবে বলে জানানো হয়েছে। হলিউড রিপোর্টারস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এইচবিওওয়ার্নার ব্রাদার্সদ্য লাস্ট অব আসলিড বিনোদনসিনেমাসিরিজহাউস অব দ্য ড্রাগনহ্যারি পটার
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ২৮, ২০২৬
ফ্রান্সে জি সেভেন বৈঠক শেষে  সাংবাদিকদের সঙ্গে ইরান যুদ্ধ বিষয়ে কথা বলেন মার্কো রুবিও

কয়েক মাস নয়, ইরানে অভিযান চলবে কয়েক সপ্তাহ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্চ ২৮, ২০২৬

মারা গেছেন স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ

মার্চ ২৮, ২০২৬

গোপালগঞ্জে জ্বালানি তেলের সংকট, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল

মার্চ ২৮, ২০২৬

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT