বুধবার প্রকাশ্যে এসেছে সানি দেওল ও আমিশা প্যাটেলের ছবি ‘গদর টু’-এর ট্রেলার। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। অনুষ্ঠানে ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেতা বিজেপি সাংসদ সানি দেওল।
সানি দুই দেশের বৈরি সম্পর্কের কারণ হিসেবে রাজনৈতিক খেলাকেই দায়ী করেছেন। সানি বলেন, ‘দুই দেশের মাঝেই ভালোবাসা আছে। রাজনৈতিক খেলার কারণেই ঘৃণা তৈরি হয়। সিনেমাতেও সেটাই দেখানো হবে। দেখানো হবে আমরা কেউই আসলে যুদ্ধ চাই না।’
দুই দেশের মধ্যেই (ভারত-পাকিস্তান) প্রেম রয়েছে। রাজনৈতিক খেলাই এই সমস্ত ঘৃণা তৈরি করে। ছবিতেও সেরকমটাই দেখবেন আপনি । যেখানে দেখা যাবে কেউ আমরা একে অপরের সঙ্গে যুদ্ধ করতে চাই না।”
এই ছবির মুল চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। গদর ছবিতে সানি এক শিখ ট্রাক চালক ছিলেন। ঘটনাচক্রে তিনি সাকিনার (আমিশা) সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্ম আলাদা হলেও সেই পরিস্থিতি তারা কীভাবে সামলেছিলেন তা দেখা যাবে এই ছবিতে। উৎকর্ষ শর্মা এখানে সানি এবং আমিশার ছেলের চরিত্রে অভিনয় করবেন। তিনিই ‘গদর: এক প্রেমকথা’ ছবিতে সানি, আমিশার ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন।
২০০১ সালে ‘গদর: এক প্রেমকথা’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ১১ আগস্ট মুক্তি পাবে ‘গদর টু’। ছবিটি পরিচালনা করেছেন অনিল শর্মা।
সূত্র: ইন্ডিয়া টুডে








