চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতিয়াকে উপকূলীয় নদী বন্দর ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৫
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের উপকূলীয় নদী বন্দর উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, সরকার এ বছর হাতিয়াকে উপকূলীয় নদী বন্দর হিসেবে ঘোষণা করেছে, গেজেটও প্রকাশ করেছে। 

মঙ্গলবার ২৮ অক্টোবর দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা নৌ-ঘাট পরিদর্শনে গিয়ে তিনি বলেন, আজ অফিশিয়ালি হাতিয়াকে আবারও নদীবন্দর ঘোষণা করলাম।

তিনি বলেন, এত রাজনৈতিক সরকার গেলো, কিন্তু হাতিয়াকে নদীবন্দর ঘোষণা করতে পারলোনা। অন্তর্বর্তী সরকার তো আর ৫ বছর থাকবেনা। আমরা শুরু করেছি, পরবর্তী সরকার এসে বাকি কাজ চালিয়ে নেবে।

সাখাওয়াত হোসেন বলেন, হাতিয়া দ্বীপের মানুষ যুগ যুগ ধরে ট্রলার, সি ট্রাক এবং স্পিডবোটে করে চলাফেরা করে আসছে। ফেরী ও নদীবন্দর তাদের দীর্ঘদিনের দাবি। ডিসেম্বরের মধ্যে আমরা ফেরীর ব্যবস্থা করবো এবং নদীবন্দরের বিষয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হবে।

হাতিয়ার ঢালচর নিয়ে মনপুরার সাথে দীর্ঘদিনের বিবদমান সমস্যার বিষয়ে তিনি বলেন, ধানকাটার মৌসুম এলে সেখানে মারামারি সৃষ্টি হয়। এ মারামারি উচিত নয়। চরটির সমস্যা নিয়ে নোয়াখালী এবং ভোলার ডিসি ব্যবস্থা নিবেন।

এদিকে, নলচিরা ঘাটে নদীবন্দর স্থাপনের বিষয়ে ঘাট এলাকা মার্কিংসহ আনুষাঙ্গিক ব্যবস্থা গ্রহনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।

Reneta

এছাড়া, হাতিয়ার ঘাটসমূহে ইজারাদারদের জুলুম-হয়রানি এবং মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে উপস্থিত জনতা ক্ষোভ জানালে- উপদেষ্টা তা (ইজারা) সম্পূর্ণ ভাবে বাতিলের ঘোষণা দেন।

এসময়, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহ, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, হাতিয়া দ্বীপের সম্মিলিত সামাজিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ, শিক্ষক, রাজনৈতিক,সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি মনপুরা উপজেলার চর কলাতলি এবং হাতিয়ার ঢালচর ঘাট পরিদর্শন করেন। পরে কোস্ট গার্ডের স্পিডবোটে করে হাতিয়ার নলচিরা ঘাটে পৌঁছান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপকূলীয় নদী বন্দরহাতিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT