বাংলাদেশ

গুলশান ও হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে

আগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস কর্মীরা ধোঁয়া ও আগুনের মধ্যে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশান ও হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা ধোঁয়া ও আগুনের মধ্যে কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলশানের মেজবান ডাইন ও হাতিরপুল কাঁচাবাজারের পাশে ছয় তলা ভবনের আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এরমধ্যে হাতিরপুলে দুই ঘণ্টার বেশি সময় ধরে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর একটি টিম যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার ১৪ মার্চ রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

জানা যায়, ভবন ছাদ থেকে চারজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়াও ভবনের ভেতরে অক্সিজেনস্বল্পতার কারণে অক্সিজেন মাস্ক পরে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনের ভেতরে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে কর্মীদের।

অন্যদিকে আজ ইফতারের পূর্বমুহূর্তে রাজধানীর গুলশান-১ এবং হাতিরপুল কাঁচাবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানেও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিষয়:আগুন রাজধানীতে আগুন হাতিরপুলে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…