চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে কথা বলতে চান হাথুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি কর্মকর্তার সঙ্গে হাথুরুসিংহে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ক্ষমতা রদবদলের পর পরিবর্তন এসেছে ক্রিকেটে বোর্ড বিসিবিতেও। নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। টাইগারদের কোচ চণ্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। আশঙ্কার ইঙ্গিত পেয়ে লঙ্কান কোচ আগেই জানিয়েছিলেন, বিসিবি চাইলে চাকরি ছাড়তে রাজি। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর সিরিজ নিশ্চিতে শুক্রবার নামছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগেরদিন হাথুরু জানালেন, নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে কথা বলতে চান।

শুক্রবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। আগেরদিন দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার কোচ। এক প্রশ্নের জবাবে বললেন, ‘আমি বুঝতে পেরেছি, যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। আমি তাদের সঙ্গে কথা বলার সুযোগ চাই।’

বিসিবিতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকলেও আপাতত সবকিছু সরিয়ে নিজের কাজটা ঠিকঠাক করতে চান হাথুরু। দ্বিতীয় ম্যাচেও ভালো করার লক্ষ্য তার। বলেছেন, ‘আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায়ে তৈরি করা। শেষ কয়েকমাস ধরে আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি। এবারও সেটার ব্যতিক্রম হবে না, দ্বিতীয় ম্যাচে এটাই লক্ষ্য।’

হাথুরুসিংহের সঙ্গে বিসিবির চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তির মেয়াদ আছে। তা পূর্ণ হওয়া নিয়েও শঙ্কা আছে। বিসিবির সভাপতি হয়ে ফারুক আহমেদ তাকে সরানোর ভাবনার কথা জানিয়েছেন।

ফারুক বলেছিলেন, ‘হাথুরুর চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু দায়িত্ব পেয়েছি। এখন বিকল্প খুঁজবো, তার চাইতে ভালো কাউকে পাই কিনা, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কিনা এসব দেখবো।’

গত ১৯ আগস্ট বিসিবি চাইলে চাকরি ছাড়তে রাজি বলে জানিয়েছিলেন হাথুরু। বলেছিলেন, ‘আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যতদিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, দায়িত্ব পালন করতে চাইবো। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, তাতে আমার সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানফারুক আহমেদবাংলাদেশবাংলাদেশ-পাকিস্তান টেস্টবিসিবিলিড স্পোর্টসহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT