চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমকে মিস করছেন না টাইগার কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের গ্রুপপর্বে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশের। এশিয়া কাপ থেকে শুরু, বিশ্বকাপে এসেও সমাধান হয়নি বাংলাদেশের ওপেনিং সমস্যার সমাধান। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ওপেনিং সমস্যা সমাধানে অভিজ্ঞ তামিম ইকবালকে মিস করছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন ‘না’।

সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান এ কোচের সাফ কথা, ‘তামিম এখানে নেই। সুতরাং এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব না, তাকে মিস করছি কি করছি না। দুর্ভাগ্যবশত, যখন আমরা দল নির্বাচন করি তখন সে খেলার জন্য প্রস্তুত ছিল না। খেলোয়াড় হিসেবে অবশ্যই তার রেকর্ড ভালো। আমি জানি না তাকে মিস করছি কিনা। কিন্তু এখন যারা আছে তাদের ওপরই আস্থা রাখতে চাই, তারাই কাজগুলো করবে।’

তবে ব্যাটিং ব্যর্থতার জন্য শুধু তামিমের না থাকাকেই দায় দিতে চান না কোচ হাথুরুসিংহে, ‘আমার মনে হয় না আমরা আমরা অগোছালো। আমরা শুধু পারফর্ম করতে পারছি না। অবশ্যই খেলোয়াড়রা নিজেরা আরও ভালো করতে চাইছে। আমি আগে যেমনটা বলেছি আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে পারছি না।’

বিশ্বকাপের প্রতিটি ম্যাচে ওপেনিং জুটি ভুগিয়েছে বাংলাদেশকে। ওপেনিং জুটির ব্যর্থতায় বড় সংগ্রহ পাচ্ছে না দল। এজন্য পরের ব্যাটাররাও তাদের কাজগুলো ঠিকঠাক করতে পারছে না।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগামীকাল উভয় দল তাদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডতামিমপুনেবাংলাদেশভারতমহারাষ্ট্রলিড স্পোর্টসহাথুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিনালিসিমার ভেন্যু হিসেবে বার্নাব্যুর নাম প্রস্তাব, রাজী নয় আর্জেন্টিনা

মার্চ ১২, ২০২৬

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

মার্চ ১২, ২০২৬

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া

মার্চ ১২, ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে: মোজতবা খামেনি

মার্চ ১২, ২০২৬

মাত্র ২৭ বছর বয়সেই নিজেকে শেষ করলেন এই অভিনেতা

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT