রাজনীতি

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লাভবান হবে হাসিনা আর দিল্লি: ফারুক

প্রধান বক্তা বক্তৃতা দিচ্ছেন, হাত উঁচু করে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লাভবান হবে হাসিনা আর দিল্লি এমন মন্তব্য করচেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। তবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগন মেনে নেবে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সাভায় যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।

জনগনের ১৬ বছরের ভোটের অধিকারের আকাঙ্খা পূরণের সময় এসেছে জানিয়ে ফারুক আরও বলেন, এর থেকে পিছপা হবার কোন সুযোগ নেই।

মতবিরোধ থাকলেও মুক্তিযুদ্ধ এবং দেশের সংবিধান নিয়ে কোন কথা হবে না বলেও হুঁশিয়ার করেন এই বিএনপি নেতা।

বিষয়:জয়নুল আবদীন ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…