চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলীয় মনোনয়ন বিষয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ন ২৩, অক্টোবর ২০২৩
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় মনোনীত প্রার্থীদের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আগামী নির্বাচনে কাউকে জেতানোর দায়িত্ব নেবেন না জানিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল পরিহার করে কাজ করার নির্দেশ দেন তিনি।

রোববার (২২ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রতি ছয় মাস অন্তর করা জরিপের ভিত্তিতে আমরা আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য প্রার্থী বাছাই করছি।

তিনি বিশেষ করে বর্তমান সংসদ সদস্যদের দলের পক্ষ থেকে যে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে তাদের পক্ষে কাজ করার নির্দেশ দেন।

বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী বলেন, যারা দলীয় মনোনীত প্রার্থীদের বিরোধিতা করবে, তাদের রাজনীতি শেষ হয়ে যাবে।

শেখ হাসিনা আরও বলেন, এএলপিপি’র বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের কেউ কেউ হয়তো দলীয় মনোনয়ন পাবেন না। শুধু আপনাদের মুখ দেখে মনোনয়ন দেব না, আগামী নির্বাচনে যাদের জয়ের সম্ভাবনা আছে তাদেরই দলীয় মনোনয়ন দেওয়া হবে।

Reneta

প্রধানমন্ত্রী বলেছেন, আগামী নির্বাচনে কাউকে টেনে তোলার দায়িত্ব আমি নেব না। আপনাদের নিজেদের দায়িত্ব নিতে হবে এবং নির্বাচনে জিততে হবে।

আর সেই লক্ষ্যে তিনি সকলকে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের সাথে যোগাযোগ বাড়াতে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দলের অভ্যন্তরীণ কোন্দল পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে কিছু পশ্চিমা শক্তি বাংলাদেশে একটি পুতুল সরকার বসাতে চায়। কারণ, সেই সরকারকে নিয়ন্ত্রণ করা সহজ হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আপাতত আসন্ন নির্বাচনে অংশগ্রহণের কোনো আগ্রহ দেখাচ্ছে না, তবে নির্বাচনকে বিতর্কিত হিসেবে আখ্যায়িত করার জন্য তারা নির্বাচনে অংশ নিতে পারে।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের শামীম ওসমান, রাজবাড়ীর কাজী কেরামত আলী, লক্ষ্মীপুরের নূর উদ্দিন চৌধুরী নয়ন, চট্টগ্রামের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরমা দত্ত ও সৈয়দা রুবিনা আক্তার মীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনামনোনয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জের আলদি বাজারে মাঝরাতে ভয়াবহ আগুন

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় নিহত ২

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের এই ৩ শর্ত আইসিসি মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকলেট ডে: ভালোবাসার মানুষকে চকলেট দেওয়ার দিন

ফেব্রুয়ারি ৯, ২০২৬

কানাডায় ধ্রুবপদ পারফর্মিং আর্টস ও রিসার্চ সেন্টারের সংগীত সন্ধ্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT