বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ’সব ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর, তাঁতিবাজার ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে হরতাল সমর্থকেরা। বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিলও করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা







