চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের খেলনায় ক্ষতিকর রাসায়নিক, গবেষণায় ভয়াবহ তথ্য

নেই কোনো নীতিমালা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ন ০৩, অক্টোবর ২০২৪
- সেমি লিড, পরিবেশ
A A

বাংলাদেশে শিশুদের খেলনার ওপর কোনো প্রকার নীতিমালা না থাকায় যৎতত্র শিশু খেলনা ও পণ্য সামগ্রীতে ব্যাপক পরিমাণ ক্ষতিকর রাসায়নিক পাওয়া যাচ্ছে। এসব খেলনাগুলো অধিকাংশই রিসাইকেল প্লাস্টিক থেকে তৈরি।

প্রায় ১৬০টি শিশু খেলনার নমুনার প্রতিটিতেই পারদ, সীসা, ক্যাডমিয়াম, আর্সেনিকসহ বিভিন্ন ক্ষতিকর পদার্থ পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এই ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শ রোধে নিরাপত্তা মানদণ্ড আরও কঠোর করা হয়। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এসডো ও ব্যান টক্সিকস, ফিলিপাইন যৌথভাবে এ গবেষণাটি করেছে।

গবেষণায় যা পাওয়া গেল
শিশুদের ব্যবহৃত সাধারণ পানির কাপে ১৩৮০ পিপিএম সীসা, ২৪৭ পিপিএম আর্সেনিক ও ১৩৯০ পিপিএম ক্রোমিয়াম পাওয়া গেছে। শিশুদের ব্যবহৃত স্টেশনারি ব্যাগে ৫৮০ পিপিএম সীসা, ১২৮০ পিপিএম ব্যারিয়াম, ৮৮ পিপিএম পারদ। একটি স্কুলের ব্যাগই শিশুর জন্য বিপজ্জনক। পুতুল সেটে ১৬০ পিপিএম সীসা ও ১৫০০ পিপিএম ক্রোমিয়াম—শিশুর প্রিয় পুতুলই এখন স্বাস্থ্য ঝুঁকির কারণ। শিশুদের পানি খাওয়ার মগে পাওয়া গেছে ২২০ পিপিএম সীসা, ৩১৫ পিপিএম ক্যাডমিয়াম এবং ১,৬৮০ পিপিএম ক্রোমিয়াম—প্রতিদিন পানি পানের সময় শিশুরা এই স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। বসুন্ধরা শপিং মলের একটি দোকানের পুতুল সেটে প্রায় ৫০০ পিপিএম সীসা পাওয়া গেছে, যা প্রমাণ করে যে, বড় দোকানগুলোও এই ক্ষতিকর রাসায়নিক পদার্থমুক্ত নয়। শিশুদের শেখার জন্য তৈরি বর্ণমালা সেটের একটি অক্ষরে ৬৬০ পিপিএম সীসা পাওয়া গেছে।

শিশুদের খেলনা নিয়ে দেশে কোনো নীতিমালা নেই
এসডোর মহাসচিব ড. শাহরিয়ার হোসেন বলেন, চায়নায় শিশু খেলনা নিয়ে নীতিমালা গ্রহণ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে শিশু খেলনায় কোনো প্রকার নীতিমালা নেই। শিশুদের জন্য অবশ্যই খেলনা থাকতে হবে কিন্তু সেটা হতে হবে ক্ষতিকর রাসায়নিক মুক্ত। আমরা চাই রিসাইকেল প্লাস্টিক দিয়ে যেন খেলনা তৈরি নিষিদ্ধ হোক।

শিশুদের বুদ্ধি বিকাশে বাধা
এসডো-এর নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা শিশুদের স্বাস্থ্যের দীর্ঘমেয়াদি প্রভাবের বিষয়ে জোর দিয়ে বলেন, এতো অল্প বয়সে ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে আসা শিশুদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি করতে পারে। যা অবিলম্বে নিয়ন্ত্রণ করা জরুরি। এসডোর চেয়ারপার্সন ও সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, শিশুদের পণ্যে এ ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতি একটি জরুরি জনস্বাস্থ্য সমস্যা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই অদৃশ্য হুমকি থেকে রক্ষা করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।

হুমকিতে ফিলিপাইনের শিশুরাও
বাংলাদেশে স্থানীয় বাজারে পাওয়া শিশুদের খেলনা ফিলিপাইনের মতো এশিয়ার অন্যান্য দেশেও খোলা বাজারে বিক্রি হচ্ছে, যা এই সমস্যার আন্তঃসীমান্ত প্রকৃতি এবং আঞ্চলিক ও বৈশ্বিক সমাধানের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। ফিলিপাইনে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন ব্যান টক্সিকস-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর জশাফ সামির লোরেঞ্জো বলেন, আমাদের শিশুরা প্রতিদিন বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসছে যা তাদের বিকাশ এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। সংস্থাটির টক্সিক ক্যাম্পেইনার থোনি ডিজন বলেন, নিরাপদ পরিবেশে শিশুর স্বাস্থ্য সুরক্ষাই আমাদের প্রাথমিক লক্ষ্য। সংশ্লিষ্ট সংস্থাগুলোর যথাযথ পণ্যের মানদণ্ড নিশ্চিত করা, এবং এসব নীতি বাস্তবায়নে অগ্রাধিকার দেয়া উচিত যাতে আমাদের শিশুরা নিরাপদ ভবিষ্যৎ উপভোগ করতে পারে।

Reneta

করণীয় কী?
যেহেতু খেলনার প্রয়োজন রয়েছে তাই শিশুদের জন্য কাপড়ের খেলনা, বাঁশ বা বেতের তৈরি খেলনা ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেশের বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তারা এসব পরিবেশ বান্ধব খেলনা তৈরি করে থাকেন। তাদের যদি বিকশিত করা যায় তাহলে শিশু খেলনার চাহিদা মেটানো সম্ভব। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের শিশু খেলনা কেনার তাগিদও দিয়েছেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসডোক্ষতিকর রাসায়নিকব্যান টক্সিকসশিশু খেলনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ৯০১তম গোলের দিনে জয় মিয়ামির

মার্চ ২৩, ২০২৬

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT