চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মেন্দ্রর যে রেকর্ড বলিউডে কেউ ছুঁতে পারেনি

ধর্মেন্দ্রর এমন একটি রেকর্ড আছে, যা অমিতাভ থেকে শাহরুখ কেউই ছুঁতে পারেননি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্রর ছবি, জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

৯০তম জন্মদিনের মাত্র ১৫ দিন আগে প্রয়াত হলেন বলিউডের সুপারহিট অভিনেতা ধর্মেন্দ্র! তিনি ছিলেন বলিউডের ‘হি-ম্যান’। শুধু একজন কিংবদন্তী নন, প্রজন্মের পর প্রজন্মের সিনেমাপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেওয়া এক আইকন তিনি।

তাঁর মৃত্যুতে ভক্ত ও সহকর্মীদের শোকের বন্যা বয়ে যাচ্ছে। শ্রদ্ধা জানাতে জানাতে অনেকেই তাঁর সেই অসাধারণ মাইলফলকগুলোর দিকে দৃষ্টি দিচ্ছেন, যার একটি আজও বলিউডের সবচেয়ে বড় সুপারস্টারদের পক্ষেও ছোঁয়া সম্ভব হয়নি।

বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি হিট দিয়েছেন ধর্মেন্দ্র

পাঁচ দশকেরও বেশি সময়জুড়ে সক্রিয় ক্যারিয়ার উপভোগ করা ধর্মেন্দ্র প্রথম বড় বাণিজ্যিক সাফল্য পান ১৯৬১ সালের ‘শোলা অউর শবনম’–এর মাধ্যমে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রোমান্টিক নায়ক থেকে অ্যাকশন হিরো— সব ধরনের ভূমিকাতেই তিনি ছিলেন সাবলীল। ধীরে ধীরে তিনি পর্দায় পুরুষত্ব ও সাহসিকতার প্রতীক হয়ে ওঠেন। খুব দ্রুতই তিনি পান ‘হিন্দি সিনেমার হি-ম্যান’ উপাধি, যা বহু দশক ধরে তাঁর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

কিন্তু শুধু তাঁর স্টাইল, শক্তি বা ব্যক্তিত্বই তাঁকে অনন্য করেনি; বরং বলিউডের বক্স অফিসে তাঁর যে অসাধারণ রেকর্ড, সেটিই তাঁকে আলাদা করে তোলে। হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি হিট দেওয়ার রেকর্ড ধর্মেন্দ্রর দখলেই, এবং এটি আজও কেউ ভাঙতে পারেননি।

২৪০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি; এর মধ্যে ৯৪টি সফল হয়েছে, যার মধ্যেই ৭৪টি ‘সার্টিফায়েড হিট’। তাঁর নামের পাশে রয়েছে ৭টি ব্লকবাস্টার এবং ১৩টি সুপারহিট। ‘শোলে’ তো ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা ও সর্বাধিক ব্যবসাসফল ছবির মর্যাদায় আজও অমলিন।

সমকালীনদের তুলনায়ও অপ্রতিদ্বন্দ্বী তাঁর রেকর্ড

অমিতাভ বচ্চনের ৫৬টি হিট, সালমান খানের ৩৮, শাহরুখ খানের ৩৪ ও আমির খানের ২০টি- সবই ধর্মেন্দ্রর হিটের সংখ্যার নিচে। মাস–অ্যাপিল এবং ধারাবাহিকতার জন্য পরিচিত জিতেন্দ্র (৫৬), মিঠুন চক্রবর্তী (৫০), রাজেশ খান্না (৩৮), অক্ষয় কুমার (৩৯)- কেউই পৌঁছাতে পারেননি ধর্মেন্দ্রর অবিশ্বাস্য মোট হিটসংখ্যার কাছে।

এ সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়- এগুলো সেই যুগের প্রতিচ্ছবি, যখন ধর্মেন্দ্র ছিলেন ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে নির্ভরযোগ্য বক্স অফিস শক্তি। অ্যাকশন, রোমান্স, কমেডি, ড্রামা- যে ধারাই হোক না কেন, প্রজন্মের পর প্রজন্ম দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া ছবি উপহার দিয়েছেন তিনি। সময় বদলেছে, নতুন নায়ক এসেছে—তবু তাঁর জনপ্রিয়তা কখনো ম্লান হয়নি।

ধর্মেন্দ্রর শেষ দিকের কাজ

জীবনের শেষ সময় পর্যন্ত অভিনয়ের প্রতি তাঁর নিবেদন অটুট ছিল। সর্বশেষ তাঁকে দেখা গেছে ২০২৪ সালের তেরি বাতোঁ মোঁ অ্যায়সা উলঝা জিয়া ছবিতে। শহীদ কাপুর ও কৃতি স্যাননের সঙ্গে তার অভিনয়ও মুগ্ধ করেছে দর্শকদের। শেষবারের মতো দর্শক দেখতে পাবেন শ্রীমান রাঘবনের যুদ্ধভিত্তিক সিনেমা ‘ইক্কিস’–এ, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আগস্ত্য নন্দা। ছবিটি মুক্তি পাবে আগামি ২৫ ডিসেম্বর, আর সেটিই হবে সিনেমার প্রতি তাঁর শেষ অভিনয়–শ্রদ্ধাঞ্জলি।

Reneta

ধর্মেন্দ্রর প্রস্থান একটি যুগের অবসান ঘটাল। শুধু বলিউড নয়, পুরো সিনেমা দুনিয়া তাঁর শূন্যতা অনুভব করবে! ইকোনোমিকস টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআমির খানধর্মেন্দ্রবলিউডলিড বিনোদনশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT