চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুমের অপরাধে বেলারুশের রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যের বিচার শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ন ২০, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

বেলারুশের রাষ্ট্রপতি আলেকসান্ডার লুকাশেঙ্কোর বিশেষ নিরাপত্তা বাহিনীর একজন সাবেক সদস্যর বিরুদ্ধে সুইজারল্যান্ডের আদালতে বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ১৯৯০ এর দশকের শেষের দিকে বিরোধী দলের তিন রাজনীতিবিদকে জোরপূর্বক গুম করেছিলেন। বিশ্লেষকরা এই বিচারকে আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন।

এপি জানিয়েছে, গতকাল (১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার সুইজারল্যান্ডের আদালতে ৯০ এর দশকের শেষের দিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্ডার লুকাশেঙ্কোর বিরোধীদলের কয়েকজন সদস্যকে জোরপূর্বক গুমের অভিযোগে বেলারুশের নিরাপত্তা বিভাগের একজন সাবেক সদস্যের বিচার শুরু হয়েছে। এর ফলে লুকাশেঙ্কোসহ অন্যান্য বেলারুশিয়ান কর্মকর্তাদের অপরাধের বিচার বিদেশের মাটিতে শুরু হতে পারে বলে মনে করছেন অনেকেই।

অভিযুক্তের নাম ইউরি হারাউস্কি। তাকে ১৯৯৬ সালে লুকাশেঙ্কো কর্তৃক বরখাস্ত হওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ইউরি জাখারেঙ্কোকে জোরপূর্বক গুম করার জন্য বিচারের অধীনে আনা হয়েছে। তিনি ১৯৯৯ সালে লুকাশেঙ্কোর রাজনৈতিক প্রতিপক্ষদের অপহরণ এবং হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি ২০১৮ সালে সুইজারল্যান্ডে আশ্রয়ের জন্য আবেদন করে সেখানেই বসবাস করা শুরু করেন।

ইউরি হারাউস্কি, এসওবিআর নামের একটি সামরিক ইউনিটের একজন সদস্য ছিলেন। বিচারের জন্য তাকে বেলারুশের উত্তরের শহর সেন্ট গ্যালেনের একটি আদালতে নিয়ে যাওয়া হয়। এই মামলাটি বিশেষভাবে প্রয়োগ করা একটি আইনের অধীনে করা হয়েছিল। এই আইনে বিদেশি আদালতে অন্যান্য দেশে ঘটে যাওয়া গুরুতর অপরাধের বিচার করা যেতে পারে। এই ঘটনায় হারাউস্কির তিন বছরের কারাদণ্ড হতে পারে মনে করছেন প্রসিকিউটররা।

উল্লেখ্য, সম্প্রতি বেলারুশে লুকাশেঙ্কোর শাসন আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনার মুখে পড়েছে। বিরোধী নেতাদের গুমসহ গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে সমর্থন করা এর অন্যতম কারণ।

Jui  Banner Campaign
ট্যাগ: গুমবেলারুশসুইজারল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT