জনপদ

মোটরসাইকেল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সময় আহতদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মনজুরুল আলম মোটরসাইকেল ও ভ্যানের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসী সংঘর্ষে সাংবাদিক পুলিশসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। আজ মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর দুপুর থেকে কয়েক ঘন্টাব্যাপী সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া এবং বাড্ডা পাড়ার মধ্যে এই সংঘর্ষ চলে।

সংঘর্ষ চলাকালে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে ভ্যান গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে উচালিয়া পাড়ার গ্রামের মোটরসাইকেল চালক আমান মিয়া নামের এক যুবকের সাথে পার্শ্ববর্তী বড্ডা পাড়া গ্রামের এক ভ্যানচালক এরশাদ আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে এই খবর উভয় গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উচালিয়াপাড়া এবং বড্ডাপাড়া গ্রামবাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ র‌্যাব এবং সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষ চলাকালে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে অন্তত তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:ব্রাহ্মণবাড়িয়ার সরাইল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…