চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিঃস্ব’ হাকিমির অর্ধেক সম্পদ চাচ্ছেন স্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

সময়টা একদমই ভালো যাচ্ছে না পিএসজি ও মরক্কোর জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আশরাফ হাকিমির। ফ্রান্সে এক নারীকে ধর্ষণের অভিযোগের জেরে স্ত্রীর সঙ্গে হচ্ছে বিবাহবিচ্ছেদ। এমন বাস্তবতায় হাকিমির সম্পত্তির অর্ধেক দাবি করে বসেন স্ত্রী হিবা আবুক। আর তাতেই বের হয়ে আসে নতুন তথ্য, হাকিমি নাকি ‘নিঃস্ব’!

আদালতে হাকিমি ও হিবার বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াটি চলমান রয়েছে। যৌন নির্যাতন ও তালাকের ঘটনার পর হাকিমির অর্থ সম্পদে ভাগ বসাতে চান স্ত্রী হিবা। অর্ধেক সম্পত্তিও দাবি করেছেন। কিন্তু সেই দাবি উঠানোর পরে জানা যায়, হাকিমি নামে নেই কোনো সম্পত্তি।

২৪ বর্ষী হাকিমির সকল সম্পত্তি তার মায়ের নামে। এমনকি পিএসজি থেকে প্রাপ্ত বেতনও যাচ্ছে মায়ের অ্যাকাউন্টেই। জানা যায় বাড়ি-গাড়ি থেকে শুরু করে হাকিমির ৮০ শতাংশ সম্পত্তিই তার মায়ের নামে। এমনকি হাকিমির কিছু প্রয়োজন হলেও মায়ের কাছ থেকে চেয়ে নেন। অন্যদিকে, হাকিমির স্ত্রী হিবার সম্পদের পরিমাণ প্রায় ২ মিলিয়ন ডলার।

বিবাহবিচ্ছেদের আবেদন আদালতে দাখিলের সময় হাকিমির মালিকানাধীন সকল সম্পত্তি ও অর্থের অর্ধেক চেয়েছিলেন তার স্ত্রী। হাকিমির সঙ্গে বিচ্ছেদের পর হিবা ৮.৫ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারতেন। কিন্তু সম্পত্তি তার হাকিমির মায়ের নামে হওয়াতে তা আর এখনই হচ্ছে না।

বয়সে হাকিমির চেয়ে ১২ বছরের বড় হিবার সঙ্গে ২০১৮ সালে শুরু হয় প্রেম। এরপর ২০২০ সালে তারা বিয়ে করলে দুটি ছেলে সন্তান জন্ম দেন হাকিমি-হিবা। চলতি বছর মার্চে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন স্ত্রী।

এর আগে মার্চের শুরুতে ২৪ বর্ষী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। মামলাটি পুলিশের তদন্তাধীন রয়েছে। তদন্তে নেতৃত্ব দিচ্ছেন প্যারিসের শহরতলি নান্তেসের প্রসিকিউটর অফিস। অভিযুক্তের দাবি, হাকিমি প্যারিসের বুলোন এলাকায় তার বাড়িতেই ধর্ষণ করেন।

Reneta

অভিযোগে বলা হয়েছে, ছুটি কাটাতে হাকিমির পরিবার প্যারিসের বাড়িতে না থাকায়, সেই সুযোগে ফাঁকা বাড়িতে ওই নারীকে নিয়ে যাওয়া হয়। পরে ওই নারী যৌনমিলনে অসম্মতি জানালে মারধর ও ধর্ষণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই মূলত ওই নারীর সঙ্গে পরিচয় হাকিমির। তবে হাকিমির আইনজীবী ধর্ষণের এই অভিযোগ অস্বীকার করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিমরক্কোলিড স্পোর্টসহাকিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও শাকিব-সাবিলার রসায়ন, ‘রকস্টার’ নিয়ে বাড়ছে উত্তাপ!

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে জব্দকৃত ইরানের ১০০ বিলিয়ন ডলারের সম্পদ মুক্তির দাবি ফের আলোচনায়

এপ্রিল ১৬, ২০২৬
কলেজছাত্র আশফাক কবির সাজিদ (১৭)

কলেজছাত্রকে লিফটের গর্তে ফেলে হত্যার অভিযোগ

এপ্রিল ১৬, ২০২৬

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি স্পিকারের বৈঠক

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT