চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোনয়নবঞ্চিত আমিন উর রশীদ পেলেন মন্ত্রিত্ব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমিন উর রশীদ পেয়েছেন মন্ত্রিত্ব। তাকে কৃষি মন্ত্রণালয়ের টেকনোক্রেট মন্ত্রী করা হয়েছে। 

মঙ্গলবার বিকালে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছিলেন হাজী আমিনুর রশীদ ইয়াছিন। এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মাঠে নামেন তিনি।

পরে দলের চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে তাকে নির্বাচন থেকে বিরত থাকার আহ্বান জানান। তারেক রহমান এ সময় তাকে কুমিল্লা দক্ষিণ জেলার নির্বাচন পরিচালনার সমন্বয়ের দায়িত্ব দেন।

দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত তিনি যথাযথভাবে পালন করেন এবং পাঁচটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য ভূমিকা রাখেন। এতে দলের চেয়ারম্যানসহ হাইকমান্ড তার প্রতি সন্তুষ্ট হন।

আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ থেকে পরাজিত হন।

Jui  Banner Campaign
ট্যাগ: টেকনোক্রেট মন্ত্রীহাজি আমিনুর রশীদ ইয়াছিন
শেয়ারTweetPin

সর্বশেষ

মনোনয়নবঞ্চিত আমিন উর রশীদ পেলেন মন্ত্রিত্ব

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বৃষ্টিতে এক পয়েন্ট জিম্বাবুয়ের, বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
শামা ওবায়েদ ইসলাম

বাবা জিয়াউর রহমান’র মন্ত্রী, মেয়ে তারেক রহমান’র প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৯ মার্চ মুক্তি পাচ্ছে শুভর ‘জ্যাজ সিটি’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পূর্ণ মন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT