চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাদিকে গুলি: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ পূর্বাহ্ন ১৬, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ
A A

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে  গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ঘনিষ্ঠ এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার নাম মো. কবির ওরফে মোজাফফর।

সোমবার রাতে নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

সোমবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন ফিলিপের মামা শ্বশুর বেঞ্জামিন চিরান (৪৫) ও ঘনিষ্ঠ বন্ধু সীশল (২৮)।

সোমবার ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানার দায়ের করা একটি মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি মতিঝিল বিভাগ তদন্ত করবে।

এর আগে, রোববার  ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও অপর আসামি মারিয়া আক্তারকে গ্রেপ্তার করে র‍্যাব। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে তাদের পাঁচ দিনের রিমান্ড আদেশ দেন।

Reneta

তার আগে রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম বলেন, হামলার ঘটনায় সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন— সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম।

এছাড়া র‍্যাব পৃথক অভিযানে সন্দেহভাজন মো. আব্দুল হান্নানকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে। এসময় হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এরই মধ্যে ফয়সাল ও তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’র সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।

হাদির সার্বিক অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ জানিয়ে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বলেছিল, রোগীকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড ‘সর্বাত্মক সহযোগিতার’ জন্য প্রস্তুত রয়েছে।

এর মধ্যে রোববার তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সিঙ্গাপুরে পৌঁছায় হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। পরবর্তী চিকিৎসা কার্যক্রমের জন্য এরপর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেপ্তারফয়সাল করিম মাসুদর‌্যাবশরিফ ওসমান হাদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমবাজারে ভুয়া সনদ রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশ নৌবাহিনী

নৌবাহিনীর জন্য হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ জাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরীমনিকে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: পল্লবী লাল মাঠে আয়োজিত জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দেশ পুনর্গঠনই আমাদের লক্ষ্য: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT