চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাড্ডি’র ট্রেলারে দুর্ধর্ষ নওয়াজ, নজর কাড়লেন অনুরাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ন ২৩, আগস্ট ২০২৩
বিনোদন
A A

কখনও সাদাত হোসেন মান্টো হিসেবে ধরা দিয়েছেন, তো কখনও বা বড়পর্দায় হয়ে উঠেছেন সাইকো কিলার! হিরো থেকে ভিলেন, দরিদ্র থেকে প্রেমিক- সব ভূমিকাতেই এককথায় দুর্দান্ত তিনি। তবে এমন অবতারে এর আগে দেখা যায়নি তাকে।

বলছি বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর কথা। ভক্তদের নিজের অভিনয়ের জাদুতে মুগ্ধ করতে প্রতিবারই নতুন নতুন চমক নিয়ে হাজির হন নওয়াজউদ্দিন সিদ্দিকী। যারই ধারাবাহিকতায় গেল বছরের শেষে প্রকাশ্যে এসেছিল তার আসন্ন ছবি ‘হাড্ডি’তে তার ভিন্নধর্মী লুক! যেখানে একেবারেই অদেখা এক লুকে দেখা মিলেছিল তার। আর এবার প্রকাশ্যে এলো তার আসন্ন সেই সিনেমার ট্রেলার। যেখানে রীতিমত দুর্ধর্ষ লুকে ছাপিয়ে গেছেন নওয়াজ।

ট্রেলারে দেখা গেছে রুপান্তরকামীর বেশে একদম ক্ষুরধার অবতারে। একের পর এক খুন করছেন নওয়াজ। যা দেখলে গা শিওরে উঠবে রীতিমত। অভিনেতার রিয়েল লাইফে বিবাহবিচ্ছেদ বিতর্কে বারবার পিছিয়ে যাচ্ছিল এই ছবির মুক্তি। ছবির নির্মাতারাও ছবি নিয়ে যথেষ্ট শঙ্কা প্রকাশ করছিলেন। কিন্তু ‘হাড্ডি’র ট্রেলারে নওয়াজের দুর্ধর্ষ লুক যেভাবে ধরা পড়েছে তাতে ছবি নিয়ে আর কোন সংশয় থাকতে পারে না বলেই মনে করা হচ্ছে। মুক্তির কয়েক ঘন্টার মাঝেই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে এই ট্রেলার নিয়ে।

ট্রেলারে দেখা যাচ্ছে নওয়াজের পরনে শাড়ি, গায়ে গহনা, কপালে বড় টিপ, ঠোঁটে লিপস্টিক। খোপায় গোঁজা রয়েছে ছুড়ি। এমন বেশেই একের পর এক খুন করছেন তিনি।

তবে ট্রেলারে নওয়াজউদ্দিনের পাশাপাশি খলনায়কের ভূমিকায় নজর কাড়লেন অনুরাগ কাশ্যপও। ‘সেক্রেড গেমস’ অভিনেতার সঙ্গে প্যারালালি টেক্কা দিয়ে যেভাবে অভিনয় করেছেন পরিচালক-অভিনেতা তার ঝাঁজ ট্রেলারেই দেখা গেল।

‘হাড্ডি’র রোমাঞ্চকর ঝলক সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে নওয়াজ লিখেছেন, “এর আগে কখনও এরকম হাড়হিম করা প্রতিশোধ দেখেছেন?” নওয়াজউদ্দিনের ‘হাড্ডি’ সিনেমায় নওয়াজের মায়ের ভূমিকায় দেখা গিয়েছে ইলা অরুণকে। আগামী ৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ এ মুক্তি পাবে এই ছবিটি।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রেলারনওয়াজনওয়াজউদ্দিন সিদ্দিকীহাড্ডি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এটা বলিনি: ইসি সচিব

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT