চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের পর গার্দিওলা, ম্যানসিটির ‘ভবিষ্যৎ উজ্জ্বল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

একের পর এক আক্রমণে লিভারপুলের কঠিন পরীক্ষা নিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে অনেকদিক থেকে তারা এগিয়ে থাকলেও বুদ্ধিদীপ্ত ফুটবলে আসল কাজটা করেছে লিভারপুল। বুদ্ধি আর কৌশলের পরীক্ষায় ইংলিশ চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে বড় বাধা পার করেছে আর্নে স্লটের দল। অলরেডদের বিপক্ষে হারলেও সিটি খেলেছে দারুণ, সামনে ম্যানসিটির উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন কোচ পেপ গার্দিওলা।

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলের সঙ্গে ২-০তে হেরেছে সিটি। মোহাম্মেদ সালাহ দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক সোবোসজলাই।

চলতি মৌসুমে মাঝপথে পথ হারায় ম্যানসিটি। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা গার্দিওলার দল ইতিমধ্যেই বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। প্রিমিয়ার লিগেও শিরোপা জয়ের দৌড়ে নেই তারুণ্য নির্ভর সিটি। যে দলটির খেলোয়াড়দের গড় বয়স ২৪.৭। এরমধ্যে ২০ বর্ষী তিন খেলোয়াড়- রিকো লুইস, স্যাভিনহো এবং আবদুকোদির খুসানভ।

ম্যাচের ফল পক্ষে না আসলেও গার্দিওলা বলছেন, তিনি মুগ্ধ। ম্যাচ শেষে স্পেনিয়ার্ড কোচ বলেছেন, ‘আমি দলটির উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি। কেভিন ডি ব্রুইন এবং নাথান আকে ছাড়া অন্যরা এই ক্লাবের ভবিষ্যৎ, এমনকি ভবিষ্যতের উইন্ডোতে এমন আরও আসবেন।’

‘এটি একটি ভালো ম্যাচ ছিল। প্রথমার্ধে কঠিন ছিল। তবে সেসময়টা দুদলের জন্যই উন্মুক্ত ছিল এবং দ্বিতীয়ার্ধে তারা খুব দারুণভাবে রক্ষণ সামলেছে। তারা যেকোনো সময় আক্রমণে যেতে পারে এবং এটি নিয়ন্ত্রণ করা সহজ নয়। অবশ্যই তারা বড় প্রশংসার দাবীদার, কিন্তু আমরা যেভাবে খেলছি তাতে আমি খুবই সন্তুষ্ট।’

২৭ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। তাদের সমান ২৬ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম ফরেস্ট। সমান ম্যাচে অষ্টম হারের পর চতুর্থ স্থানেই আছে সিটি, তাদের পয়েন্ট ৪৪।

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিএলগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুলসালাহস্লট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও কানাডার বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে অন্টারিওতে বৈঠক

ফেব্রুয়ারি ৫, ২০২৬
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের আন্তরিকতার অভাবে টেলি স্বাস্থ্যসেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ সেবাটি ঝুঁকির মুখে পড়েছে

নীরবে বন্ধের পথে জাতীয় স্বাস্থ্য বাতায়ন ‘১৬২৬৩’

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টিন অধ্যায় পেছনে ফেলে এগিয়ে যেতে চান ট্রাম্প

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক ৩৪৫ রোহিঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে বড় খবর!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT