চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিনল্যান্ডে বৃহৎ বরফ স্তর গত ১০০০ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ  

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক, পরিবেশ
A A
গ্রিনল্যান্ডে বিশাল বরফের স্তর, যা গত ১০০০ বছরে সবচেয়ে উষ্ণ সময়ের সাক্ষী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব জলবায়ু ব্যবস্থায় বড় ভূমিকা রাখা গ্রিনল্যান্ডের বৃহৎ বরফ স্তর গত ১০০০ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ তাপমাত্রার সম্মুখীন হয়েছে। একটি সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে।

জার্মানির আলফ্রেড ওয়েজেনার ইনস্টিটিউট দ্বারা পরিচালিত একটি গবেষণায় গ্রিনল্যান্ডের বিশাল বরফের স্তরটিকে ১০০ ফুট পর্যন্ত ড্রিল করে পরীক্ষা করার পর এই তথ্য প্রকাশ করেছে। গবেষণা তথ্যে প্রকাশ, গ্রিনল্যান্ডের বরফের শীট এবং হিমবাহের গভীর থেকে নেওয়া নমুনাগুলি যথেষ্ট উষ্ণ।

গবেষকরা বছরের পর বছর ধরে গ্রিনল্যান্ডের বরফের স্তর নিয়ে গবেষণা করছেন এবং বুধবার তারা নেচার জার্নালে তাদের ফলাফল প্রকাশ করেন। তারা আরও সতর্ক করে বলেন গ্রিনল্যান্ডের বরফ গলে যাওয়ায় সারা বিশ্বের উপকূলীয় শহরগুলিকে বিপদে ফেলতে পারে।

Banglabid

সমীক্ষায় দেখা গেছে যে, ১৯৯৫ সাল থেকে ২০ শতকের গড় থেকে তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গ্রিনল্যান্ড প্রতি দশকে ট্রিলিয়ন টন বরফ হারাচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৭ মিটার বাড়ানোর মতো পর্যাপ্ত পানি রয়েছে সেখানে।

সমীক্ষায় আরও দেখা যায় যে সাম্প্রতিক তাপমাত্রা বৃদ্ধির জন্য মানব সৃষ্ট বৈশ্বিক উষ্ণতাই দায়ী।

গবেষণার প্রধান লেখক এবং আলফ্রেড ওয়েজেনার ইনস্টিটিউটের সদস্য গ্ল্যাসিওলজিস্ট মারিয়া হোরহোল্ড সিএনএনকে জানান, সমুদ্রের উচ্চতা বৃদ্ধিতে গ্রিনল্যান্ড সবথেকে বড় ভূমিকা পালন করে এবং যদি আমরা এখনকার মতো কার্বন নিঃসরণ অব্যাহত রাখি, তাহলে ২১০০ সালের মধ্যে গ্রিনল্যান্ড সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে ৫০ সেন্টিমিটার পর্যন্ত অবদান রাখবে এবং এটি উপকূলীয় এলাকায় বসবাসকারী লাখ লাখ মানুষকে প্রভাবিত করবে।

Reneta

একটি কঠোর সতর্কবার্তায় বুধবার দুজন জলবায়ু বিশেষজ্ঞ বৈজ্ঞানিক গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেছেন, মানুষের কার্যকলাপ পৃথিবীকে একটি বিপজ্জনক জলবায়ু পরিবর্তনের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং মানবতার ভবিষ্যত এবং আমাদের গ্রহকে রক্ষা করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাথুরুসিংহে যদি আসে ভালো: খালেদ মাহমুদ

পরবর্তী

তারেক-জোবায়দাকে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

পরবর্তী
দুটি ব্যক্তি আদালত ভবনে হাজির, একজন মহিলা ও একজন পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক-জোবায়দাকে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা নিয়ে ব্যতিক্রমী আয়োজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা নিয়ে ব্যতিক্রমী আয়োজন  

সর্বশেষ

মিছিলের সংঘর্ষে হারিয়েছেন স্বামীকে, ফুটবল খেলতে গিয়ে মারা গেল একমাত্র ছেলে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT