চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির পিতার সমাধি সৌধে শহীদ দিবসের শ্রদ্ধা নিবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এদিন বেলা ১১ টা ১০ মিনিটে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জেলা প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে মহান শহীদ দিবসের শ্রদ্ধা জানান। পরে তিনি কিছুক্ষণ বেদীর পাশে নিরবে দাঁড়িয়ে থেকে শৃংখল মুক্তির এ মহানায়কের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

এরপর গোপালগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ সংসদ, গোপালগঞ্জ জেলা পুলিশ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টু্ঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগসহ গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৫২ সালের ২১-শে ফেব্রুয়ারির ভাষা শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোপালগঞ্জ কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কাজী মাহবুবুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোহা. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ খাইরুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) মো. জহিরুল আলম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমানসহ জেলা-উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসগোপালগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ সংসদগোপালগঞ্জের টুঙ্গিপাড়াবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলমহান শহীদ দিবসশ্রদ্ধা নিবেদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT