চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফেদেরারের অবসর ক্রীড়াঙ্গনের জন্য শোকাবহ দিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ইনস্টাগ্রাম পোস্টে বিশ্ব ক্রীড়াঙ্গনকে কাঁপিয়ে দিয়েছেন রজার ফেদেরার। ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী কিংবদন্তি অবসরে যাওয়ার কথা জানিয়ে দেয়ার পর ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে হচ্ছে রক্তক্ষরণ। ফেড-এক্সকে র‍্যাকেট হাতে আর দেখা যাবে না- এটা মেনে নিতে পারছেন না অনেকেই!

কোর্টে ফেদেরারের চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন রাফায়েল নাদাল। টেনিস ইতিহাসের সবচেয়ে বিখ্যাত প্রতিদ্বন্দ্বিতা তাদের মাধ্যমেই দেখেছে দুনিয়া। ৪০ বারের মুখোমুখিতে ২৪ বার জয়ের হাসি আছে নাদালের। সুইস কিংবদন্তিকে ছাড়িয়ে স্প্যানিশ কিংবদন্তি জিতে নিয়েছেন ২২টি গ্র্যান্ড স্লাম। এই বিদায় সেই নাদালের পক্ষে মেনে নেয়া কঠিনই হচ্ছে। তার মতে, ৪১ বর্ষী ফেদেরারের অবসর ক্রীড়াঙ্গনের জন্য শোকাবহ দিন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নাদাল লিখেছেন, ‘প্রিয় রজার, আমার বন্ধু এবং প্রতিদ্বন্দ্বী। আশা করেছিলাম এমন দিন কখনোই আসবে না। এটা ব্যক্তিগতভাবে আমার জন্য এবং সারাবিশ্বের ক্রীড়াঙ্গনের জন্য একটি শোকাবহ দিন।’

‘এত বছর আপনার সঙ্গে কোর্টে সময় পার করা বিশেষ কিছু ছিল। এটা আমার জন্য আনন্দের ও সম্মানের বিষয়। কোর্টে এবং কোর্টের বাইরে অনেক অদ্ভুত মুহূর্ত কাটিয়েছি।’

‘ভবিষ্যতেও আমরা একসঙ্গে অনেক মুহূর্ত পার করবো। একসঙ্গে আমাদের অনেক কিছু করার আছে তা আমরা জানি। আপনার স্ত্রী মিরকা, সন্তানদের ও পরিবারের সঙ্গে সুখে থাকুন। আমি আপাতত সত্যিই এমনটা কামনা করছি। আপনার আগামী দিনগুলো উপভোগ করুন।’

আগামী সপ্তাহে লন্ডনে লেভার কাপে খেলার পর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে দেখা যাবে না তর্কসাপেক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ টেনিস খেলোয়াড় ফেদেরারকে। তাকে আরও একবার কোর্টে দেখা যাবে বলে খানিকটা স্বস্তি প্রকাশ করে নাদাল লিখেছেন, ‘আমি আপনাকে লন্ডনে দেখতে পাব।’

Reneta

ফেদেরারকে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন বলেছেন মেয়েদের এককে ১২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস তারকা বিল জিন কিং।

টুইটারে বিল জিন লিখেছেন, ‘নিজের প্রজন্মের সামনে তিনি নিজের সব খেলাই খেলেছেন। কোর্টে আশ্চর্যজনকভাবে তার ক্ষিপ্রগতি ও শক্তিশালীভাবে টেনিস খেলাটা বিশ্বজুড়ে ক্রীড়া অনুরাগীদের হৃদয় দখল করে রেখেছে।’

সাবেক নাম্বার ওয়ান ও অস্ট্রেলিয়ার সাবেক টেনিস তারকা রড লেভার টুইটারে লিখেছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ রজার। জলদি দেখা হবে।’

ফেদেরারের অবসর প্রসঙ্গে মেয়েদের এককে ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী সাবেক মার্কিন তারকা মার্টিনা নাভ্রাতিলোভা বলেছেন, ‘কেমন এক মর্মস্পর্শী বার্তা। ভালোবাসা, জীবন, আশা, আবেগ এবং কৃতজ্ঞতায় পূর্ণ। ঠিক সেভাবেই রজার খেলাটি খেলেছে, যেভাবে আমরা ভীষণ পছন্দ করি। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। সব জাদু দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ!’

সম্প্রতি ইউএস ওপেন চ্যাম্পিয়ন এবং ছেলেদের র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে আসা স্প্যানিশ সেনসেশন কার্লোস আলকারাজ টুইটারে লিখেছেন, ‘ফেদেরার আমার আদর্শদের একজন এবং অনুপ্রেরণার উৎস।’

টেনিসের জন্য ফেদেরারের অবদানকে স্মরণ করে ধন্যবাদ জানিয়েছেন বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে মেয়েদের এককে শিরোপা জিতে নেয়া পোলিশ তারকা ইগা সুয়াটেকও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলকারাজগ্র্যান্ড স্লামটেনিসনাদালনাভ্রাতিলোভাফেদেরারলিড স্পোর্টসলেভার কাপসুয়েটেক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT