‘আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুল’-এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি পুনর্মিলনী আয়োজন করতে যাচ্ছে কুমিল্লা ওএলএফ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৫ এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুনর্মিলনীর কার্যক্রমের মধ্যে রয়েছে মিট অ্যান্ড গ্রিট সেশন, মজার কার্যক্রম, বিনোদন, সুস্বাদু খাবার ও রিফ্রেশমেন্ট, শিক্ষকদের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন, সরাসরি সঙ্গীত পরিবেশনা এবং গ্রুপ ফটো সেশন।
অনুষ্ঠানে অংশগ্রহণের নিবন্ধনের শেষ দিন ১০ জানুয়ারি ২০২৫। এই অনুষ্ঠানটি ৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণ এবং কুমিল্লা স্টেশন ক্লাবে অনুষ্ঠিত হবে।
আগ্রহী অংশগ্রহণকারীরা https://exolfians.enrac.com.bd/registration সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবে।
এই পুনর্মিলনীর মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুরনো স্মৃতিগুলোকে পুনর্জীবিত করা এবং হারিয়ে যাওয়া বন্ধুদের পুনরায় সংযোগ স্থাপনের উদ্দেশ্য নিয়ে কাজ করছে।







