চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি চালু করলো গ্রামীণফোন একাডেমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ন ১৫, অক্টোবর ২০২৪
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

গ্রামীণফোনের ফ্রি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, গ্রামীণফোন একাডেমি এর মাধ্যমে ‘ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি’ চালু করেছে অপারেটরটি। এর মাধ্যমে ফ্রিল্যান্সিং-এ ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মেন্টরশিপের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

চাকরির বাজারের ঘাটতি পূরণ, অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনসহ নতুন প্রজন্মকে দক্ষ করে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। এর মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য এক নতুন যুগের সূচনা হবে। ঢাকার জিপি হাউজে সম্প্রতি অনুষ্ঠিত ‘ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি’ উদ্যোগের উদ্বোধন করা হয়।

উদ্বেধনী অনুষ্ঠানে একটি ওয়ার্কশপের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রকল্পের কাঠামোর সাথে পরিচয় করিয়ে দেন মেন্টররা। তারা এই উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। ফ্রিল্যান্সিংয়ে সফলতার জন্য এই প্রকল্প কীভাবে সহায়ক হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন প্রকল্পের নেতৃত্বে থাকা মেন্টররা।

এই প্রোগ্রামে দুটি আলাদা ব্যাচে মোট ৬৪টি ইন্টার্রাক্টিভ অনলাইন ক্লাস অন্তর্ভুক্ত; যা ইউএক্স/ইউআই ডিজাইন ও ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্টকে কেন্দ্র করে সাজানো হয়েছে। শিক্ষার্থীদের তিন মাসের মধ্যে ১০০ ডলার আয় এবং আট মাসের মধ্যে ১০০০ ডলার আয় করতে সক্ষম করে তোলাই মেন্টর-নেতৃত্বাধীন এই প্রোগ্রামের লক্ষ্য।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান ‘ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি’-এর মতো উদ্যোগের গভীর প্রভাব তুলে ধরেন, যা তরুণদের ক্ষমতায়ন এবং দেশের ফ্রিল্যান্সিং সম্প্রদায়কে সমৃদ্ধ করার লক্ষ্য পূরণে সহায়ক হবে।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) হ্যান্স মার্টিন হেনরিক্সন বলেন, এই প্রোগ্রামে অংশগ্রহণকারীদের ৪০ শতাংশই নারী এবং ১৯ শতাংশ শিক্ষার্থী ঢাকার বাইরের, যা একে বৈচিত্র্যময় করে তুলেছে। এই বৈচিত্র্য শুধু শিক্ষার পরিবেশকে সমৃদ্ধ করে না, বরং অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। এটি ফ্রিল্যান্সিং জগতে সৃজনশীলতা ও উদ্ভাবন বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রামীণফোনফ্রিল্যান্সিং ফ্যাক্টরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬ বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা

মার্চ ২৫, ২০২৬

চাঁদাবাজির অভিযোগে ফেনী সরকারি কলেজের ছাত্রদল সভাপতি বহিষ্কার

মার্চ ২৫, ২০২৬
কক্সবাজারে নিহত ছাত্রদল নেতা খোরশেদ আলম, ছবি: প্রতিনিধি।

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে স্বর্ণের দামের বড় পতন

মার্চ ২৫, ২০২৬

হরমুজ নিয়ে ‘বড় উপহার’ দিয়েছে ইরান: ট্রাম্পের দাবি

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT