চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘ড্যান্সেস উইথ উলভস’ খ্যাত অভিনেতা

১ সেপ্টেম্বর টরন্টোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অস্কার মনোনীত অভিনেতা গ্রাহাম গ্রিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

কানাডার ফার্স্ট নেশনস (আদিবাসী) সম্প্রদায়ের প্রখ্যাত অভিনেতা ও অস্কার মনোনীত তারকা গ্রাহাম গ্রিন প্রয়াত হয়েছেন। দীর্ঘ অসুস্থতার পর তিনি ৭৩ বছর বয়সে টরোন্টোর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

গ্রিনের এজেন্ট মাইকেল গ্রিন (সম্পর্কিত নন) ডেডলাইনকে বলেন, “তিনি নীতিবান, আদর্শবান এবং চরিত্রবান একজন মানুষ ছিলেন। আমরা তাঁকে চিরকাল মিস করব। অবশেষে তিনি মুক্তি পেলেন।”

১৯৫২ সালে কানাডার অন্টারিও প্রদেশের সিক্স নেশনস রিজার্ভের ওহসউইকেন এলাকায় জন্ম নেন গ্রাহাম গ্রিন। রেকর্ডিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সময় বন্ধুর উৎসাহে প্রথমবার অভিনয়ে আসেন। ১৯৭০-এর দশকে কানাডা ও ইংল্যান্ডে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন তিনি। ১৯৭৯ সালে কানাডিয়ান ড্রামা দ্য গ্রেট ডিটেকটিভ-এর একটি পর্বে টিভি অভিষেক হয় তাঁর। আর ১৯৮৩ সালে জীবনীভিত্তিক চলচ্চিত্র রানিং ব্রেভ ছিল তাঁর প্রথম সিনেমা।

গ্রিনের হলিউড সাফল্যের মোড় ঘোরে ১৯৯০ সালে, যখন কেভিন কস্টনার তাঁকে ‘ড্যান্সেস উইথ উলভস’ ছবিতে লাকোটা সিউ মেডিসিন ম্যান ‘কিকিং বার্ড’-এর চরিত্রে কাস্ট করেন। এ চরিত্র তাঁকে এনে দেয় অস্কার মনোনয়ন এবং আন্তর্জাতিক খ্যাতি। এরপর তিনি অভিনয় করেন থান্ডারহার্ট (১৯৯২), ম্যাভেরিক (১৯৯৪), ডাই হার্ড উইথ আ ভেনজেন্স (১৯৯৫), দ্য গ্রিন মাইল (১৯৯৯) এবং দ্য টোয়াইলাইট সাগা: নিউ মুন (২০০৯)-এর মতো ছবিতে।

সাম্প্রতিক সময়ে তাঁকে দেখা গেছে তাইকা ওয়াতিতির ‘রিজার্ভেশন ডগস’ সিরিজে, এইচবিও-র দ্য লাস্ট অব আস-এ, টেলর শেরিডানের ১৮৮৩ এবং টালসা কিং সিরিজে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন এবং তাঁর বেশ কয়েকটি নতুন কাজ এখনও মুক্তির অপেক্ষায়।

ক্যারিয়ারে তিনি গ্র্যামি, জেমিনি ও কানাডিয়ান স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছেন এবং কানাডার ওয়াক অব ফেমে তাঁর নাম খোদাই করা আছে। চলতি বছরের জুনে আজীবন সম্মাননা হিসেবে তিনি কানাডার গভর্নর জেনারেলের পারফর্মিং আর্টস অ্যাওয়ার্ড পান। গার্ডিয়ান

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডিয়ান অভিনেতাগ্রাহাম গ্রিনড্যান্সেস উইথ উলভসথান্ডারহার্টদ্য গ্রেট ডিটেকটিভদ্য টোয়াইলাইট সাগাম্যাভেরিকলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসির প্রশ্ন ও ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর যে বার্তা

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের সার্চ কমিটিতে সদস্য হলেন যারা

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ২২, ২০২৬

চার রেকর্ডের কয়টি অস্ট্রিয়ার বিপক্ষে ভাঙবেন মেসি?

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়ার পর থেকে খাবার খাচ্ছে না সেই কুমির

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT