চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ হাজার ২০০ তরুণের ক্ষমতায়নে কাজ করেছে জিপি এক্সিলারেটর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০২৫
তথ্যপ্রযুক্তি
A A

দেশজুড়ে উদীয়মান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে নেয়া ফ্ল্যাগশিপ কর্মসূচি জিপি এক্সিলারেটরের ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’র সাফল্য উদযাপন করেছে গ্রামীণফোন।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গালা নাইট আয়োজনের মাধ্যমে এই অনুপ্রেরণামূলক উদ্যোগটি উদযাপন করে  অপারেটরটি।

‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিলো প্রতিভাবান তরুণদের প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি, নেটওয়ার্কিংয়ে সুযোগ তৈরি এবং যথাযথ দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসায়িক ও আর্থিক সাফল্যকে বেগবান করা।

দেশের সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবে রূপ দিতে  ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ উদ্যোগটি নেওয়া হয়। এই উদ্যোগের আওতায় দেশব্যাপী ২০টি অঞ্চলে নিবিড় প্রশিক্ষণ কর্মশালার (বুটক্যাম্প) মাধ্যমে ৫ হাজার ২০০-এর বেশি স্টার্টআপকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যা বাংলাদেশের উদ্যোক্তা গড়ে তোলার পরিবেশকে সুগম করেছে।

গালা নাইটে দেশের বিভিন্ন অঞ্চলের ২০ জন বিজয়ী স্টার্টআপের সাফল্য উদযাপন এবং কর্মসূচির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৩০ জন কমিউনিটি বিল্ডারের অসামান্য ভূমিকাকে স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। এসময় বিজয়ী উদ্যোক্তাদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন বিটিআরসির ভাইস-চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দিক, গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট উদ্যোক্তা ও সংশ্লিষ্টজনরা । কীভাবে এই কর্মসূচি উদ্যোক্তা হওয়ার যাত্রাকে সফল করেছে অনুষ্ঠানে বিজয়ীরা তাদের সেসব অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন।

Reneta

বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গ্রামীণফোনের এই প্রশিক্ষণ কর্মসূচি সত্যিই প্রশংসনীয়। তরুণরাই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি। তরুণ প্রজন্মকে ডিজিটাল অগ্রযাত্রায় সম্পৃক্ত করতে অপারেটরটির যে প্রচেষ্টা তা সত্যিই প্রশংসনীয়; এই উদ্যোগ তারই উজ্জ্বল দৃষ্টান্ত।”

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়নে গ্রামীণফোনের লক্ষ্যের ওপর গুরুত্বারোপ করে বলেন: পরবর্তী প্রজন্মের সাফল্যের জন্য তাদের প্রয়োজনীয় দক্ষতা, সম্পদ ও সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখাই আমাদের লক্ষ্য। ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ উদ্যোগের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের মাঝে অসাধারণ সম্ভাবনা  দেখেছি। আজ আমরা সেই ২০ জন বিজয়ী উদ্যোক্তার (স্টার্টআপের) সাফল্য উদযাপন করছি, যারা তাদের উদ্ভাবনী ধারণা ও দৃঢ় সংকল্পের মাধ্যমে নিজেদের বিশেষত্ব তুলে ধরেছেন।

‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ বুটক্যাম্প সিরিজ দেশের ২০টি অঞ্চলে ধাপে ধাপে পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন, দিক-নির্দেশনা এবং অর্থায়ন সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়েছে যাতে তারা প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে টিকে থাকতে পারেন।

২০১৫ সালে কার্যক্রম চালুর পর থেকে দেশের স্টার্টআপ খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে জিপি এক্সিলারেটর । এটি ৫০টি স্টার্টআপের মাধ্যমে ৫ লক্ষ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। একইসাথে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছে জিপি এক্সিলারেটর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিপি এক্সিলারেটরজেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

দর্শক থাকবে একদম প্রেশারে!

মার্চ ১৯, ২০২৬

আইপিএলের শুরুতে হায়দরাবাদের নেতৃত্ব দেবেন অধিনায়ক কিষাণ

মার্চ ১৮, ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

পোর্তোতে বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মার্চ ১৮, ২০২৬

সিনেস্কোপে ‘প্রিন্স’-এর প্রথম ৪ শো’র টিকিট সোল্ড আউট!

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT