চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: কৃষি উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
পাটের উন্নয়ন নিয়ে আলোচনা করছে কৃষি বিশেষজ্ঞরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সরকার পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে।

উপদেষ্টা  সোমবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে গবেষক ও বিজ্ঞানীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রীফকালে এসব কথা বলেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. নার্গিস আক্তার উপস্থিত ছিলেন।

Banglabid

উপদেষ্টা পাটের তৈরী পণ্য সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব উল্লেখ করে বলেন, পাটের ভবিষ্যত অবশ্যই আছে, এর বহুল ব্যবহার করার সুযোগ রয়েছে। পাট শাক, পাটের চাও খাওয়া যায়।

পাট ও পাটজাত দ্রব্য রপ্তানী করে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হতো-উল্লেখ করে উপদেষ্টা বলেন, এখন আর সেই দিন নেই। কৃষক অন্য কিছু উৎপাদন করে লাভবান হয়, তাই পাট চাষে আগ্রহী হয় না। তাই কিভাবে পাটের উৎপাদন বাড়ানো যায়-তা নিয়ে আজকে এ সম্পর্কিত বিজ্ঞানীদের সাথে আলোচনা হয়েছে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত ৫৬ ধরনের পাটজাত আবিস্কার করেছেন। পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার সচেষ্ট। পাট চাষে কৃষককে উৎসাহিত করার উপর গুরুত্ব দেন উপদেষ্টা।

সরকার পলিথিন ব্যবহার বন্ধে শক্ত অবস্থানে রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বাজারে পলিথিনের ব্যবহার অনেক কমে গেছে। আগামীতে পুরোপুরিই বন্ধ হয়ে যাবে, হয়তো কিছু সময় দিতে হবে।

Reneta

তিনি বলেন, পলিথিন বন্ধ করে এর বিকল্প হিসেবে পাটের তৈরী ব্যাগ বাজারজাতের চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ধরনের পাটের ব্যাগ নমুনা হিসেবে তৈরী করা হয়েছে। এখন চেষ্টা করা হচ্ছে-কিভাবে কম দামে পাটের ব্যাগ সরবরাহ করা যায়।

মতবিনিময়কালে কৃষি উপদেষ্টা পাট বীজ উৎপাদন বাড়ানো, সাশ্রয়ী মূল্যে পাটজাত দ্রব্য সরবরাহের উপায় খোঁজা, কৃষকদের জন্য পাটচাষ লাভজনক করার উপর গুরুত্ব দিয়ে কাজ করার জন্য বিজ্ঞানী ও কর্মকর্তাদের নির্দেশনা দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষি উপদেষ্টাপাটলেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আদর্শ রাষ্ট্র গঠনে আলেম সমাজের ভূমিকা অপরিহার্য: ধর্ম উপদেষ্টা

পরবর্তী

ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার প্ররোচনা মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার

পরবর্তী
চার সাংবাদিকের ছবি, ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা মামলার সঙ্গে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার প্ররোচনা মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার

জনতা ও পুলিশ মুখোমুখি, প্রতিবাদ ও সমর্থন প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগ হলেই গণহারে গ্রেপ্তার সমর্থন করেন না সারজিস আলম

সর্বশেষ

হঠাৎ আল হিলাল ছেড়ে গেলেন বেনজেমা

আগস্ট ৩১, ২০২৬

বিদায়ী চিঠিতে যা লিখলেন মেসি

আগস্ট ৩১, ২০২৬

উজবেকিস্তানের কাছে হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তান ভাতা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের হাফেজ সাদ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT