চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের একসঙ্গে দেখে সবার গালে থাপ্পড় পড়েছে’

বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে এভাবেই বললেন গোবিন্দর স্ত্রী সুনীতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ন ২৮, আগস্ট ২০২৫
বিনোদন
A A

বিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি এমন খবরেই সয়লাব হয়েছিল ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য ভেঙে যাবে, এমন খবর ছড়িয়ে পড়তেই হতাশায় ভুগছিলেন ভক্তরা।

কিন্তু অবশেষে গণেশ পূজার দিন সব জল্পনা উড়ে গেল ধুলিসাৎ হয়ে। একসঙ্গে মঞ্চে হাজির হয়ে গোবিন্দ-সুনীতা জানিয়ে দিলেন, তাদের আলাদা করা কারও পক্ষে সম্ভব নয়।

গণেশ পূজা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীতা দৃঢ় কণ্ঠে বলেন, ‘আজ আমাদের একসঙ্গে দেখে সবার গালে থাপ্পড় পড়েছে। আমরা যদি সত্যিই আলাদা হতে চাইতাম, তাহলে কি এত ঘনিষ্ঠভাবে ক্যামেরার সামনে আসতাম? আমাদের কেউ আলাদা করতে পারবে না, ভগবানও নন, শয়তানও নয়। আমার বর শুধুই আমার, গোবিন্দও শুধুই আমার।’

এখানেই থেমে থাকেননি তিনি। হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যতক্ষণ না তিনি নিজে মুখ খুলছেন, ততক্ষণ এসব গুজবকে বিশ্বাস না করার জন্য অনুরোধ করেন সবাইকে।

এদিকে দম্পতির কন্যা টিনা আহুজাও এই জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, ‘এই সব খবর সম্পূর্ণ গুজব। এমন পরিবারে থাকতে পারা আমার কাছে সৌভাগ্যের বিষয়।’

অবশেষে গুঞ্জনের ঝড় থেমে গিয়ে হাসি ফুটেছে ভক্তদের মুখে। ৩৮ বছরের দাম্পত্যকে আরও একবার শক্ত হাতে ধরে রাখলেন গোবিন্দ–সুনীতা, প্রমাণ করলেন ভালোবাসার কাছে কোনো গুজব টেকে না। – ইন্ডিয়ান এক্সপ্রেস

Jui  Banner Campaign
ট্যাগ: গোবিন্দবলিউডবলিউড অভিনেতাবিচ্ছেদসিনেমাসুনীতা আহুজা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT