বাংলাদেশ

৭০০ শিক্ষার্থীকে সহায়ক ট্রাফিক পুলিশে নিয়োগ দেবে সরকার: যুব ও ক্রীড়া উপদেষ্টা

উপদেষ্টা আসিফ সরকারি চাকরিতে যোগদানের বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা আসিফ সরকারি চাকরিতে যোগদানের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রায় ৭০০ শিক্ষার্থীকে সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োগ দেবে সরকার। শিক্ষার্থীরা পার্ট টাইম হিসেবে চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে আজ ৩০ অক্টোবর সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

যুব উপদেষ্টা বলেন, সারাদেশে ৬৪ টি খাল পরিস্কার করবে যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ঢাকার রামপুরা-জিরানী খাল পরিস্কার করা হবে।

এসময় তিনি বলেন, সারাদেশে ২৬ লাখ গ্রাজুয়েট বেকার। আর মোট বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবককে কর্মসংস্থান করার উদ্যোগ নেবে সরকার এবং ৯ লাখ যুবককে প্রশিক্ষণ দেয়া হবে।

বিষয়:যুব ও ক্রীড়া উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…