প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। তবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।
আজ রোববার (১৯ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই পণ্য মেলা উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার সবসময়ই কাজ করছে।
উৎপাদনের সঙ্গে সঙ্গে তা বাজারজাতকরণের উদ্যোগ নেওয়ার উপরও জোর দিয়ে সরকার প্রধান বলেন, শ্রমিকদের জন্য ভালো কর্মপরিবেশ তৈরির পাশাপাশি তাদের জীবনমান উন্নত করতে হবে।
শ্রমঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








