বাংলাদেশ

প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দায়িত্ব পালনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পটভূমিতে চ্যানেল আই লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার দায়িত্ব পালনের চেষ্টা করছে।

রোববার (৩ জুলাই) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সাক্ষর এবং ‘বার্ষিক কর্মসম্পাদন পুরস্কার ২০২২’ ও ‘শুদ্ধচার পুরস্কার ২০২২’ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ হয়ে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, পঁচাত্তর পরবর্তী সরকারগুলো ভুলেই গিয়েছিলো যে, সরকার মানুষের সেবার জন্য। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি শেষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুদ্ধাচার পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের কথা মাথায় রেখেই প্রতিবার বাজেট করা হয় এবং কোন কাজ করা হলো বা হলো না তা পর্যালোচনা করা হয়।

বিষয়:নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…