হত্যা মামলার তদন্তে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা নেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, কোন নিরপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায় সে বিষয়ে সতর্ক সরকার।








