বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণকে বুঝাতে গোজামিলের বাজেট দিয়েছে সরকার। বাজেটে এত ঋণ কীভাবে শোধ হবে তার সঠিক খাত নেই। সরকারকে ব্যাংক ঋণের ওপর নির্ভর করতে হবে। দুর্নীতি লাগাম ছাড়া হওয়ায় কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।
তিন আজ বৃহস্পতিবার (৬ জুন) সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের পর রাজধানীর কারওয়ান বাজারে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এই কথা বলেন।
তিনি বলেন, এই বাজেটে জনগণের কল্যাণের জন্য কিছু নেই। তিনি আশঙ্কা করে বলেন, মূল্যস্ফীতি ১৫ শতাংশ ছাড়াতে পারে।
তিনি আরও বলেন, বিরাট ঘাটতি ও ঋণের বাজেট বাস্তবায়ন যোগ্য নয়। সরকারি-বেসরকারি বিনিয়োগ না বাড়লে, কর্মসংস্থান না হলে মানুষের উপকারে আসবে না।








