চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাব পুনর্গঠন ও সংস্কার বিষয়ে যা জানালেন র‍্যাব ডিজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ন ০৫, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, ‎র‍্যাব পুর্নর্গঠন, সংস্কার, স্ট্র্যাকচারিং এগুলো সরকারের বিবেচনার বিষয়। ট্রাইব্যুনালে চলা গুম ও খুন মামলার নথি চাহিদার বিষয়ে তিনি বলেন, যদি ট্রাইব্যুনাল সহায়তা চায়, সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি বলেন, বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ে আমাদের সহযোগিতা চাইলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। আমাদের কাছে যা আছে তা দেওয়া হবে।কোনো তথ্য না থাকলে অপারগতা প্রকাশ করবো। তবে ট্রাইব্যুনাল এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তারা চাইলে সহায়তা দেওয়া হবে।

র‍্যাব বিলুপ্তি সম্পর্কিত প্রশ্নে তিনি জানান, র‍্যাব বিলুপ্তি বা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত সরকারের বিবেচনার বিষয়। আমাদের দায়িত্ব হলো দায়িত্ব পালন করা এবং জনগণের সামনে কাজের মাধ্যমে র‍্যাবকে প্রতিষ্ঠিত করা।

গতকালের বা আগে সরকারের সময়ে র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গত দেড় বছর এবং আগের সরকারের সময়ে র‍্যাবের কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যাবে অপকর্মের ইতিহাস খুব কম। সঠিকভাবে পরিচালিত হলে র‍্যাব কার্যকরভাবে কাজ করতে পারে। আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।

অপরাধ দমন বিষয়ে তিনি জানান, আগে র‍্যাব জলদস্যু ও বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে সক্রিয় ছিল। বর্তমানে এসব অপরাধীরা ফের সক্রিয় হয়েছে। আমরা গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি এবং তথ্য সংগ্রহ করেছি। এখন এই বিষয়গুলোতে কাজ চলছে।

Reneta

জঙ্গি ও সন্ত্রাসবাদ বিষয়ে তিনি বলেন, বিস্তারিত মন্তব্য করতে চাই না, তবে আমরা কাজ করছি। যেকোনো বাদই থাকুক না কেন, আমরা তা নির্মূল করতে সক্ষম।

কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে কিশোর গ্যাং দিন দিন প্রকট হচ্ছে। পুলিশ ও র‍্যাব যৌথভাবে কাজ করছে। কিশোর গ্যাংকে আইনের মধ্যে রাখতে সমস্যা থাকে, আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাংবাদিকরা যদি উন্মোচন করেন, কে সহায়তা করছে, তাহলে আমাদের কাজ সহজ হবে।

র‍্যাবের নাম পরিবর্তন ও পুনর্গঠন প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত সরকারের। আমাদের লক্ষ্য কাজ করা। মানবাধিকার বা অন্যান্য ত্রুটি সম্পর্কেও অভ্যন্তরীণভাবে তদন্ত করা হয়। কেউ ছাড় পাবে না। আশা করি, ধীরে ধীরে সব অভিযোগ সমাধান হবে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়ে তিনি বলেন, র‍্যাব গঠনের পর বিভিন্ন সময়ে কিছু পদস্খলন ঘটেছে। আমরা যদি বিষয়গুলো ঠিক করি, তাহলে নিষেধাজ্ঞার বিষয়গুলো থাকবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশর‌্যাবর‌্যাব ডিজিসংবাদ সম্মেলনসমসাময়িক বিষয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT