চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিকাকে হয়রানি করায় ঊর্ধ্বতন সরকারি অফিসারকে হত্যা করল কেরানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রেমিকাকে হয়রানি করায় সরকারি অফিসারকে হত্যা করে কেরানি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে দিল্লিতে অনিশ নামের একজন সরকারি কেরানি তার প্রেমিকাকে হয়রানির দায়ে মহেশ নামের অন্য সরকারি ঊর্ধ্বতন কর্মীকে হত্যা করেছে। হত্যার পর মরদেহটিকে তার কোয়ার্টারের কাছে কবর দিয়েছে এবং সেই কবরের উপর সিমেন্ট ঢালাই করেছে। অভিযুক্ত অনিশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অনিশ তার অপরাধ স্বীকার করেছে এবং তার সম্পূর্ণ ঘটনার বর্ণনা করেছে। অনিশ  বলেছেন, মহেশ সার্ভে অফ ইন্ডিয়া ডিফেন্স অফিসার কমপ্লেক্সের ঊর্ধ্বতন কর্মী। অনিশের কাছ থেকে ৯ লাখ রুপি ধার নিয়ে তা ফেরত দিচ্ছিলেন না মহেশ। শুধু তাই নয় তার প্রেমিকাকেও হয়রানি করেছে মহেশ।

গত ২৮ আগস্ট অনিশ মহেশকে হত্যা করার জন্য ছুটি নিয়ে প্রস্তুত হয়। তিনি লাজপত নগর এবং সাউথ এক্সটেনশন মার্কেট ঘুরে হত্যাকাণ্ডের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছিলেন। এর মধ্যে ছিল ছয় ফুট দীর্ঘ পলিথিনও।

Banglabid

অনিশ তখন মহেশকে আসতে বলে। দুপুর নাগাদ মহেশ আরকে পুরম সেক্টর ২-এ অনিশের সরকারি বাসভবনে পৌঁছান। সেখানে অনিশ মহেশের মাথায় মারাত্মক আঘাত করার জন্য পাইপ ব্যবহার করে।

হত্যার পর অনিশ নিজের বাড়িতে পালিয়ে যায়। পরদিন ফিরে এসে প্রায় দেড় ফুট গভীর গর্ত খুঁড়ে লাশ পুঁতে দেয়। পরে তিনি গর্ত ঢাকতে সিমেন্ট ব্যবহার করেন।

মহেশের ভাই তার কাছে পৌঁছাতে না পারায় অভিযোগ দায়ের করেন। গত ২ সেপ্টেম্বর পুলিশ লাশটি উদ্ধার করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লিভারতহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT