চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পতিত ফ্যাসিস্ট শক্তির বেশিরভাগই দেশে, তাদের আছে প্রচুর টাকা-বদ মতলব’

আবুসালেহ ফাত্তাহআবুসালেহ ফাত্তাহ
২:১০ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, রাজশাহী
A A

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই বলেও জানান তিনি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা এগারটায় রাজশাহী মহানগরীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ‘‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ’’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে বেশি খারাপ হয়েছে। এর কারণ অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে। এছাড়াও পতিত ফ্যাসিস্ট শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশিরভাগই দেশে রয়েছে । তাদের হাতে প্রচুর টাকা এবং বদ মতলব রয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি খারাপ হচ্ছে।

আসিফ নজরুল আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণে জন্য সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে। আমাদের দৃঢ় প্রতিজ্ঞা এ থেকে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছি। নতুন নতুন উপায় ভাবছি।

আইন উপদেষ্টা জানান, মানবাধিকার রক্ষা করে বিচার সুনিশ্চিত করা নিয়েই এই প্রশিক্ষন কর্মশালা। এই কর্মশালায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিডিউটর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভাগীয় পুলিশ প্রশাসনের অংশ নেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আসিফ নজরুলবিপ্লবোত্তর পরিস্থিতিরাজশাহী মহানগরীর পিটিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

মনোনয়নবঞ্চিত আমিন উর রশীদ পেলেন মন্ত্রিত্ব

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বৃষ্টিতে এক পয়েন্ট জিম্বাবুয়ের, বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
শামা ওবায়েদ ইসলাম

বাবা জিয়াউর রহমান’র মন্ত্রী, মেয়ে তারেক রহমান’র প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৯ মার্চ মুক্তি পাচ্ছে শুভর ‘জ্যাজ সিটি’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পূর্ণ মন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT