২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ৬ জনকে ১ কোটি ২০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।
বুধবার (১২ জুন) প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কথা উল্লেখ আছে।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অনুদান প্রাপ্তদের নামের তালিকা দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
৬টি চলচ্চিত্রের মধ্যে ২টি মুক্তিযুদ্ধভিত্তিক শাখা, একটি শিশুতোষ শাখা এবং তিনটি সাধারণ শাখায় অনুদান দেয়া হয়। প্রতিটি চলচ্চিত্রের জন্য বরাদ্দ ২০ লাখ টাকা।
অন্যদিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এ বছর ২০টি চলচ্চিত্রকে সরকারি অনুদান দেয়া হয়।
এ বছর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কারা পেলেন অনুদান, দেখুন তালিকা:









