চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে সহিংসতা: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩৪ দিন

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
২:৫৩ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে সহিংসতা ও ধ্বংসপ্রাপ্ত এলাকা, জনতাসহ পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে সহিংসতায় তদন্ত কমিটির মেয়াদ বাড়ল

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে ঘটে যাওয়া সহিংসতার তদন্তে গঠিত কমিশনের মেয়াদ আরও ৩৪ দিন বাড়িয়েছে সরকার। কমিশনের মেয়াদ ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬–এর সেকশন ৩–এর দেওয়া ক্ষমতাবলে সরকার সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মো. আবু তারিককে সভাপতি করে গত ২৪ জুলাই ছয় সদস্যের এই তদন্ত কমিশন গঠন করে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন সপ্তাহের মধ্যে তদন্ত কমিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ প্রতিবেদন দাখিল করার কথা ছিল। গত ১৩ আগস্ট সেই মেয়াদ শেষ হওয়ার পরপর কমিশনের মেয়াদ ১৪ দিন বাড়ায় সরকার। সেই সময়ও গত ২৭ আগস্ট শেষ হয়েছে। তদন্ত কমিশনের মেয়াদ বাড়ানোর আদেশ গত ২৮ আগস্ট থেকে কার্যকর ধরা হয়েছে।

গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে ঘটে যাওয়া সহিংসতার তদন্তে সরকার কর্তৃক গঠিত ৬ সদস্যর তদন্তটিম গত ২২ জুলাই বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলি, কংশুর, উলপুর, শহরের পুরাতন লঞ্চঘাট, জেলা কারাগার, এনসিপির সমাবেশস্থল পৌরপার্ক, জেলা প্রশাসকের বাসভবন ও পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলা কারাগারে হামলা, ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, জেলা প্রশাসকের বাসভবনে বাসভবনে হামলা ও সেনা ও পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ৫ জনের ঘটনাসহ মোট ১৫টি মামলা হয়েছে।

নিহত ৫ জনের মধ্যে রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় একটি মামলা করেছে। বাকি ৪ জনের ঘটনায় পুলিশ বাদি হয়ে ৪টি মামলা দায়ের করেছে। পুলিশের ভাষ্যমতে, মোট ১৫টি মামলায় পনেরো হাজারের মতো মানুষকে আসামি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপির সমাবেশগোপালগঞ্জে হামলাতদন্ত কমিটির মেয়াদ বাড়ল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT