চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাটজিপিটির পাল্টা বার্ড নিয়ে আসছে গুগল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

গুগল তার সার্চ ইঞ্জিনের পাশাপাশি ব্যবহারকারীদের জন্য একটি চ্যাটবট পরিষেবা চালু করেছে। এছাড়াও এতে আরও কৃত্রিম বুদ্ধিমত্তা চালুর পরিকল্পনা করছে। প্রযুক্তির একটি নতুন তরঙ্গের নেতৃত্ব দেয়ার জন্য মাইক্রোসফটের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এসব পরিকল্পনা হাতে নিয়েছে গুগল।

কোম্পানির সিইও সুন্দর পিচাই বলেছেন, গুগল ব্যবহারকারীদের জন্য বার্ড নামে একটি কথোপকথনমূলক এআই পরিষেবা চালু করতে যাচ্ছে, যা আপাতত ব্যাবহারকারীদের মন্তব্য জানার জন্য বাজারে ছাড়া হবে।

তিনি জানান, বার্ড আমাদের বৃহৎ ভাষার মডেলগুলোর শক্তি, বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার সাথে বৈশ্বিক জ্ঞানের বিস্তৃতিকে একত্রিত করতে চায়। নতুন, উচ্চ-মানের প্রতিক্রিয়া প্রদানে এটি ওয়েব থেকে তথ্য নেয়।

গুগলের সার্চ টুলে বেশ কিছু সংখ্যক এআই টুল চালুর ইঙ্গিত দিয়েছেন পিচাই। এর মধ্যে সবার আগে এমন এক নতুন ব্যবস্থা আসবে, যা সার্চ ইঞ্জিনকে বিভিন্ন জটিল প্রশ্ন তুলনামূলক সহজ উপায়ে বুঝতে সহায়তা করবে। এছাড়া সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদানের পাশাপাশি ব্যবহারকারীকে এর একাধিক দৃষ্টিকোণ দেখাবে।

চ্যাটবট হলো এক ধরনের সফটওয়্যার, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠিত হয়। এটি একটি বড় ভাষা মডেল। নানা ধরনের তথ্য দিয়ে একে প্রশিক্ষিত করা হয়। একটি ডিভাইসের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের মতো করে তা যোগাযোগ স্থাপন করতে পারে। মুহূর্তেই ম্যাসেজের রিপ্লাই দিতে পারে। অর্থাৎ কেউ কোনো প্রশ্ন করলেই তা নিয়ে আদ্যোপান্ত জবাব দিতে পারে সেটি।

গত ৩০ নভেম্বর পরীক্ষামূলকভাবে উন্মুক্ত হয় চ্যাটজিপিটির ব্যবহার। এর এক সপ্তাহের মধ্যেই তা ব্যাপক সাড়া পেয়েছে। এরই মধ্যে এই চ্যাটবুটে ব্যবহারকারীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে গেছে।

Reneta

ওপেন এআই ‘র সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিই্ও) স্যাম অল্টম্যান জানিয়েছেন, মাত্র ৫ দিনে এই চ্যাটবট প্লাটফর্মে নিবন্ধন করেছেন ১০ লাখ ব্যবহারকারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগলচ্যাটজিপিটিমাইক্রোসফট
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT