চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেঙেছে গোমতীর বাঁধ, ২ লাখ মানুষের জীবন বিপন্ন

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৯:১৮ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০২৪
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
গোমতী নদীর বাঁধ ভেঙে পানি প্রবাহ অব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বাঁধে ধস নামার আগ পর্যন্ত বিপৎসীমার ১৩২ সেন্টিমিটার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে। এই ভাঙ্গনের ফলে অন্তত ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। 

আজ ২৩ আগস্ট শুক্রবার ভোররাত ১২টার দিকে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় বাঁধ ভেঙ্গে পানি জনপদে প্রবেশ করতে শুরু করে বলে নিশ্চিত করেছেন কুমিল্লার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান ও স্থানীয় চেয়ারম্যান হাজী মো. বিল্লাল হোসেন।

তারা জানান, প্রথমে একটি ছিদ্র দিয়ে পানি প্রবেশ করতে থাকে, ক্রমেই তা বড় আকার ধারণ করে এবং গভীর রাতে অন্তত ৫০ ফুট বাঁধ ধসে যায়। নদীর পাড়ে ভাঙ্গনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ প্রাণপন ছুটতে থাকেন নিরাপদ আশ্রয়ের জন্য। কেউ দোতলা কোন বিল্ডিংয়ে কেউ স্কুল ভবনে আশ্রয় নেয়।

গোমতী বাঁধ এলাকার চাঁদপুর গ্রামের পঞ্চাশোর্ধ রহিমা বেগম জানান, ঘর থেকে কিছুই বের করতে পারিনি। আমার সব শেষ হয়ে গেছে। নতুন ঘর বানানোর মতো আর ক্ষমতা নেই। কোন রকমে আমার মা আর ছেলের বউকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসেছি।

একই এলাকার আব্দুল কালাম জানান, গত ২০ বছরে এত পানি দেখা যায়নি গোমতীতে। এবার যে এত পানি হবে কেউই বুঝতে পারেনি। যে কারণে বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতেই বেড়িবাঁধের ভেতর সবগুলো গ্রাম ডুবে যায়। অতিরিক্ত স্রোতের ধাক্কায় আদর্শ সদর, বুড়িচং, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়। সেঁচের পাইপ যাবার পথগুলো চুঁইয়ে নদী থেকে প্লাবিত হচ্ছে নদী অববাহিকার এলাকাগুলো।

Reneta

বৃহষ্পতিবার দুপুর থেকে বাঁধের বিভিন্ন এলাকায় গর্ত দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত হতে থাকে জনবসতি। বাঁধ মেরামত কাজে সমন্বিত ভাবে কাজ করে এলাকাবাসী ও স্বেচ্ছাসেবীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোমতী নদীগোমতীর বাঁধবন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT