চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ সদস্যের বাড়ির নিচে সোনার ‘ভান্ডার’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ন ১৫, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

কংগ্রেস সংসদ সদস্য ধীরজ সাহুর বাড়ি, একাধিক সংস্থা এবং অফিস থেকে সাড়ে ৩০০ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে গত আট দিনে। কিন্তু তার পরেও থামেনি আয়কর দফতরের তল্লাশি অভিযান। আয়কর কর্তারা মনে করছেন, সাংসদের বাড়িতে মাটির নিচে সোনার ‘ভান্ডার’ রয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তল্লাশি চালাচ্ছে আয়কর কর্মকর্তারা।

শুক্রবার ১৫ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আয়কর কর্তাদের অভিযান অব্যাহত রয়েছে। তারা বলছে, এখানেই শেষ নয়, আরও টাকা বা গয়নার সন্ধান মিলতে পারে। তাই তল্লাশিতে কোনও রকম কমতি রাখতে চাইছেন না।

প্রতিবেদনে বলা হয়, গত আট দিনে কোটি কোটি টাকা উদ্ধার হয়। এবার সোনার ‘ভান্ডারের’ খোঁজে তল্লাশি শুরু করেন আয়কর দফতরের কর্মকর্তারা।

আয়কর দপ্তর সূত্রে জানা যায়, ঝাড়খণ্ডে সাহুর লোহারডাগার বাসভবনে সেই ভান্ডারের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মনে করা হচ্ছে মাটির নিচে সোনা, রুপাসহ মূল্যবান ধাতু এবং গয়না লুকিয়ে রাখা হয়েছে। আর সেই ‘ভান্ডারের’ খোঁজে উন্নত মানের যন্ত্র ‘গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার’ (জিপিআর) নিয়ে এসে তল্লাশি চালানো হচ্ছে। সাংসদের রাঁচীর বাড়িতেও মাটির নীচে কোনও সম্পদ লুকোনো আছে কি না, তা চিহ্নিত করার জন্য এই জিপিআর যন্ত্র ব্যবহার করা হয়েছিল।

বুধবার থেকেই সাংসদের লোহারডাগার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন আয়কর কর্মকর্তারা। তাদের সাথে সাহু পরিবারের তিন সদস্যও রয়েছেন।

আয়কর দপ্তর সূত্রে জানা যায়, যে বিপুল পরিমাণ টাকা সাহুর বাড়ি, অফিস এবং সংস্থা থেকে উদ্ধার হয়েছে তাতে মনে করা হচ্ছে, এই সম্পদের শেষ এখানেই নয়। তাই মাটির নিচেও কোন সম্পদ লুকোনো আছে কি না, তা তদন্ত করে নিতে চাইছেন তদন্তকারীরা।

Reneta

তারা জানায়, শুধুমাত্র ৩৫৪ কোটি টাকাই উদ্ধার হয়েছে ওড়িশার বোলাঙ্গিরের অফিস থেকে। ৯ আলমারি ভর্তি ছিল সেই টাকা। বাকি যে টাকা উদ্ধার হয়েছে সেগুলো ওড়িশা এবং ঝাড়খণ্ডে সাহুর অন্য অফিস থেকে। যদিও সরকারি সূত্রে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বলা হয়েছে ৩৫৪ কোটি টাকা। তবে বেশ কয়েকটি সূত্রের দাবি, উদ্ধার হওয়া টাকার পরিমাণ সাড়ে ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: CongressGold treasureকনগ্রেসকনগ্রেস নেতার বাসা থেকে টাকা উদ্ধারভারতসোনার ভান্ডার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সেলিম সাহেবের কারণেই আজ আমি শাহরুখ’

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশ

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: ‘এ-প্লাস’ নেই, কোন ক্যাটাগরিতে কার বেতন কত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

অসদাচরণের দায়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ইরানে সামরিক হামলা চালাতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT