চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববাজারে দাম বৃদ্ধিতে দেশেও বাড়ল স্বর্ণের দাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ন ২২, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। দাম বেড়ে এবার আগের রেকর্ড ছাড়িয়েছে মূল্যবান এই ধাতুটি।

রোববার ২১ ডিসেম্বর রাতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে স্বর্ণের দাম। সোমবার ২২ ডিসেম্বর থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিশ্ববাজারেও স্বর্ণের দাম বেড়ে আবারো নতুন রেকর্ড তৈরি হয়েছে। স্পট মার্কেটে মূল্যবান এই ধাতুর দাম রেকর্ড সর্বোচ্চ প্রতি আউন্স ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে।

সোমবার (২২ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ভূ-রাজনৈতিক ও বাণিজ্য উত্তেজনা, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা এবং আগামী বছর সুদের হার কমার প্রত্যাশা-সব মিলিয়ে বিনিয়োগের নিরাপদ আশ্রয় হিসেবে এ বছর স্বর্ণের চাহিদা বহুগুন বেড়েছে। ফলে চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬৭ শতাংশ।

Reneta

অন্যদিকে, ডলার সূচক তুলনামূলক দুর্বল থাকায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা কিছুটা সস্তা হয়েছে, যার ফলে বিশ্ব বাজারে স্বর্ণের চাহিদা আরও বেড়েছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অন্তত দুই দফায় সুদের হার কমতে পারে। এতে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ আরও বাড়বে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবারও বেড়েছেস্বর্ণের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬

‘বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদ’ নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করল বিডা কর্তৃপক্ষ

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT