চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক দিনের ব্যবধানে আবারও বাড়াল স্বর্ণের দাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ন ০৩, মার্চ ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন নির্ধারিত মূল্য সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।

ভালো মানের ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। গতকাল যার দাম ছিল ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।

সংগঠনটির দাবি, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৭ হাজার ৭১৩ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Reneta

এদিকে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইজ.ওআরজি জানিয়েছে, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৩৫৯ ডলারে পৌঁছেছে, যা আগের দিন ছিল ৫ হাজার ৩৫৬ ডলার।

এর আগে ৩০ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে দামের ঊর্ধ্বগতির প্রভাবে দেশিয় বাজারেও রেকর্ড পরিমাণে দাম বাড়ানো হয়। ২৯ জানুয়ারি একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ভালো মানের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এবং একধাপে সর্বাধিক বৃদ্ধি হিসেবে বিবেচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২২ ক্যারেটআবারও বাড়ালএক ভরিপ্রতি ভরিবাজুসবাংলাদেশ জুয়েলার্স সমিতিসোনার দামস্বর্ণের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দিনের ব্যবধানে আবারও বাড়াল স্বর্ণের দাম

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র এমন সংঘাতে জড়াবে না, যা বহু বছর চলবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্চ ৩, ২০২৬

নিলামে ২৫ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীকে বাহরাইনের রাজার শোকবার্তা

মার্চ ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT