আদালত

গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

গোলাম দস্তগীর গাজী, বাংলাদেশের রাজনীতিবিদ, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলাম দস্তগীর গাজী বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা বাজার মূল্যের ৪ হাজার ৮৮০ শতাংশ সম্পত্তি ক্রোক করা হয়েছে।

আজ (১৬ জুলাই) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি’র ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে আবেদনের পরিপ্রেক্ষিতে গত আটই জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালত সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

সংস্থাটি জানিয়েছে, তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, জাল-জালিয়াতি, প্রতারণা, হুন্ডি এবং আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েসের এবং সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে।

বিষয়:আওয়ামী লীগ গোলাম দস্তগীর গাজী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…